Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল, পলাাশ সিংহ: দীর্ঘ প্রায় তেরো (NPDS Case) বছর আগের একটি মাদক সংক্রান্ত (NDPS) মামলায় গ্রেফতার হলেন ডোমকল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির স্বামী। ধৃতের নাম এনায়েতুল্লাহ মন্ডল ওরফে বাবলু। তিনি মুর্শিদাবাদের ডোমকল থানার ঘোড়ামারা এলাকার বাসিন্দা। বুধবার রাতে ডোমকল থানার পুলিশ তাকে নিজ এলাকা থেকেই গ্রেফতার করে।
আরও পড়ুন: WB Cabinet Ministers: পালাবদলের পর ‘আমি নয়, আমরা’-শুভেন্দুর টিম গড়তে ধাপে ধাপে এগোচ্ছে বিজেপি
পুলিশ সূত্রে খবর, ২০১৩ সালের একটি মাদক মামলার (NPDS Case) তদন্তে এনায়েতুল্লাহ মন্ডলের নাম উঠে আসে। সেই মামলার প্রেক্ষিতেই গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে জালে তোলে পুলিশ। তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বাবলু মন্ডল।


