Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: উত্তর ২৪ পরগনার পানিহাটিতে (Panihati News) এক ব্যবসায়ীর উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। সেই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হয়ে মৃত্যু হল বিজেপি কর্মী অরূপ সাহার। তাঁকে উদ্ধার করে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
হাসপাতালে মৃত্যু (Panihati News)
অভিযোগ, পানিহাটি ১ নম্বর মণ্ডলের বিজেপি যুব মোর্চার (Panihati News) সভাপতির বিরুদ্ধে এক ব্যবসায়ীকে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে প্রথমে প্রতিবাদ জানান ওই মণ্ডলের বিজেপি সম্পাদক রুমা সাহা। অভিযোগ, এরপর কয়েকজন বিজেপি কর্মী তাঁকে উদ্দেশ্য করে গালিগালাজ করেন। স্ত্রীর পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত হন অরূপ সাহা। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
কারা যুক্ত? (Panihati News)
নিহত অরূপের স্ত্রীর অভিযোগ, তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া কয়েকজনই এই হামলার ঘটনায় যুক্ত। ঘটনাস্থলে পৌঁছে বিজেপি বিধায়ক রত্না দেবনাথও দলের অন্দরে নতুন যোগ দেওয়া কর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর দাবি, পানিহাটির বিভিন্ন ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে অনেকেই আগে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের ঘিরেই এলাকায় একাধিক অশান্তির ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন: Koustav Bagchi: বিজেপি বিধায়ককে এলাকায় ঢুকতেই ‘গো ব্যাক’ স্লোগান, কেন ক্ষুব্ধ বিজেপি কর্মীরা?
রত্না দেবনাথ আরও দাবি করেন, নির্মল ঘোষ জামিনে মুক্ত হওয়ার পর এলাকায় রাজনৈতিক তৎপরতা বেড়েছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর কাছে পানিহাটির পরিস্থিতি স্বাভাবিক করার আবেদন জানান তিনি। রুমা সাহার পরিবারের পাশে দাঁড়ানো এবং ঘটনায় জড়িতদের শাস্তির দাবিও জানিয়েছেন বিধায়ক। তবে হামলার অভিযোগ ও মৃত্যুর ঘটনায় পুলিশের তদন্ত এবং সংশ্লিষ্ট পক্ষগুলির বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।


