Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: হেলমেট পড়লে গরম লাগে, চুলের স্টাইল নষ্ট হয়ে (Kolkata Police On Bike) যায়, হাওয়া লাগে না- এরকম অনেক অজুহাত দিতে শোনা যায় হেলমেটহীন লোককে। কিন্তু এইবার সেটা আর হবে না। এই বিষয়ে কড়া পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ।
পুলিশের কড়া নজরদারি (Kolkata Police On Bike)
রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই প্রশাসনের (Kolkata Police On Bike) কড়া অবস্থান নজরে পড়ছে। এবার ট্র্যাফিক আইন ভাঙলেই রেয়াত নয়-এমনই বার্তা দিতে শহরের বিভিন্ন প্রান্তে বিশেষ অভিযান শুরু করেছে কলকাতা পুলিশ। হেলমেট ছাড়া বাইক চালকদের বিরুদ্ধে এদিন একাধিক জায়গায় অভিযান চালানো হয়। খিদিরপুর, পার্ক সার্কাস-সহ উত্তর ও দক্ষিণ কলকাতার নানা গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশকে কড়া নজরদারিতে দেখা যায়।
হেলমেট না থাকলেই আইনি ব্যবস্থা (Kolkata Police On Bike)
রাস্তার উপরেই বাইক থামিয়ে চালকদের নথি (Kolkata Police On Bike) পরীক্ষা করা হয়। যাঁদের মাথায় হেলমেট ছিল না, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু জরিমানা নয়, প্রয়োজন হলে বাইকও আটক করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। প্রশাসনের বক্তব্য, দুর্ঘটনা রুখতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। কোনওভাবেই যাতে নিয়ম ভেঙে রাস্তায় বাইক না চালানো যায়, তা নিশ্চিত করতে চাইছে পুলিশ।
আরও পড়ুন: Jyotipriyo Mallicks Daughter: পদত্যাগে নারাজ, সরিয়ে দেওয়া হল জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যাকে
সক্রিয় রাজ্য প্রশাসন
এদিকে ট্র্যাফিক অভিযানের পাশাপাশি বেআইনি টোল আদায়ের বিরুদ্ধেও সক্রিয় হয়েছে রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের বিভিন্ন জেলায় অবৈধ টোল প্লাজা ও ব্লক গেট চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, বেআইনি ভাবে টাকা তোলা বন্ধ করতে হবে এবং ভবিষ্যতে যাতে সেই চক্র ফের মাথাচাড়া না দেয়, সে দিকেও নজর রাখতে হবে।


