Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ফের চোটের কবলে পড়ে চেন্নাই দলে আবার ধাক্কা লেগেছে। শেষ লগ্নে এসে ছিটকে গিয়েছেন জেমি ওভারটন (CSK)।
ওভারটনের বিকল্প হিসেবে কাকে নিল চেন্নাই? (CSK)
শুরুটা ভাল না করেও মাঝপথ থেকে গতি নিয়েছে চেন্নাই সুপার কিংস। প্লে-অফের দৌড়ে এখনও টিকে রয়েছে চেন্নাই। তবে শেষ লগ্নে এসে আবার ধাক্কা খেয়েছে হলুদ ব্রিগেড। চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছেন তারকা অলরাউন্ডার জেমি ওভারটন। এবার পিএসএল খেলা ডায়ান ফরেস্টারকে দলে নিল চেন্নাই (CSK)।
থাইতে চোট পেয়ে ছিটকে গিয়েছেন ওভারটন। এমন সময় তিনি ছিটকে গিয়েছেন যখন পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। আর সেই কারণেই দেরি করেনি টিম ম্যানেজমেন্ট। ওভারটনের পরিবর্ত হিসেবে দলে সুযোগ দিয়েছে ডায়ান ফরেস্টারকে। তিনি দক্ষিণ আফ্রিকার হয়ে ৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। সম্প্রতি পাকিস্তান সুপার লিগেও অংশ নিয়েছেন। সেখানে সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেছেন। মুলতান সুলতানের বিরুদ্ধে ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন।

চলতি বছরে তাঁর টি-টোয়েন্টি অভিষেক হয় আন্তর্জাতিক স্তরে। ২০২৬ সালের মার্চে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তিনি অভিষেক করেছিলেন এবং সেটাই ছিল তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ (CSK)।
ডায়ান ফরেস্টার দক্ষিণ আফ্রিকার হয়ে এখনও পর্যন্ত খেলেছেন ৫টি টি-টোয়েন্টি ম্যাচ। ২৭.৬৬ গড়ে করেছেন ৮৩ রান। তবে এখনও পর্যন্ত অর্ধশতরান করেননি তিনি। তবে পিএসএল এবং দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে আর সেই কারণেই চেন্নাই দল ভরসা রাখছে তাঁর উপর। তাঁকে ৭৫ লাখ টাকায় দলে নিয়েছিল চেন্নাই।
আরও পড়ুন: Dilip Ghosh: ‘জ্বালানির দাম বৃদ্ধি থেকে বন্দেমাতরম বিতর্ক’ কী বললেন দিলীপ ঘোষ
এই মরশুমে চেন্নাইয়ের হয়ে দারুণ ছন্দে ছিলেন জেমি। চেন্নাইয়ের হয়ে ১০টি ম্যাচ খেলে তিনি নিয়েছেন ১৪টি উইকেট। বেঙ্গালুরু এবং রাজস্থানের বিরুদ্ধে যথাক্রমে করেছিলেন ৩৭ এবং ৪৩ রান। তাঁর ছিটকে যাওয়া দলের জন্য সেটব্যাক। এখন দেখার তাঁর বিকল্প এই প্রোটিয়া ব্যাটার দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন (CSK)।


