Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: গৌতম গম্ভীরের নীতির সঙ্গে সহমত পোষণ না করে বিস্ফোরক দ্রাবিড় (Rahul Dravid)।
দ্রাবিড়ের ভিন্ন দর্শন (Rahul Dravid)
ভারতীয় দলের প্রাক্তন কোচ এবং কিংবদন্তি ব্যাটার রাহুল দ্রাবিড় মনে করেন যে দলের কোনও ক্রিকেটারের ব্যক্তিগত সাফল্য শুধুই তাঁর নিজের পথ প্রসস্থ করে দিতে পারে না। তিনি যে গম্ভীরের দর্শনের সঙ্গে একমত নয় সেটাও তাঁর কথা থেকে স্পষ্ট। কারণ তিনি মনে করেন কোনও খেলায় বড় তারকা ছাড়া চলে না। বর্তমানে জাতীয় দলের কোচ গম্ভীর বিশ্বাস করেন না সুপারস্টার কালচারে। তাঁর মতে দলে কেউ সুপাস্টার নেই। তবে দ্রাবিড়ের মতে বড় তারকা থাকাটা খুবই দরকার কারণ সে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এগিয়ে যায় (Rahul Dravid)।
গম্ভীরের এই দর্শনের সঙ্গে অনেকের সংঘাত তৈরি হয়েছে বলেই মনে করা হয়। একাধিক রিপোর্টে প্রকাশিত খবর অনুযায়ী রোহিত-বিরাটের সঙ্গে গম্ভীরের সম্পর্ক একদমই ভাল না আর সেই কারণেই এই দুই তারকা টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন। সেখান থেকেই দলের টেস্ট ব্যর্থতার ছবি সামনে আসে। গম্ভীরের কোচিংয়ে দলের টেস্ট পারফরম্যান্স হতাশাজনক। ঘরের মাঠে নিউ জিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে লজ্জাজনক হার হয়েছে ভারতীয় দলের। এক সময়ের টেস্টে ভারতের পারফরম্যান্স ছিল ধারাবাহিকভাবে ভাল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও উঠেছিল। কিন্তু বর্তমান এবং ভবিষ্যতের দিকে দেখলে এখন সেই রাস্তা কঠিন মনে করা হচ্ছে।

রাহুল দ্রাবিড় মনে করেন কোনও খেলা বড় তারকা ছাড়া হয় না। তাঁর মতে একজন ক্রিকেটার মানুষের পছন্দের হয়ে ওঠেন। সমর্থকদের মন সে জয় করে তাঁর পারফরম্যান্স দিয়ে। দ্রাবিড়ের দাবি, ‘প্রতিটি খেলাতেই কিছু বড় তারকা দরকার। ভালো না খেললে কেউ মানুষের মনে জায়গা করতে পারে না। বিশেষ করে ভারতে, যেখানে আপনি ভালো খেললে সবাই প্রশংসা করবে, আবার খারাপ খেললে সমালোচনাও হবে। তাই কেউ যদি ভারতে বড় ক্রিকেটার বা তারকা হয়ে ওঠে, তার মানে সে মাঠে অনেক ভালো কাজ করেছে। আর সেই সঙ্গে দলকেও জিততে সাহায্য করেছে (Rahul Dravid)।’
আরও পড়ুন: MP High Court: ভোজশালা কামাল মওলা কমপ্লেক্স নিয়ে বড় রায় দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট
ভারতের এই প্রাক্তন কোচের মতে একজন ক্রিকেটারের ব্যক্তিগত সাফল্য শুধু তাঁর একার হয় না অনেক সময় সেই সাফল্য পুরো দলের সাফল্য হয়ে ওঠে। সেই দিকে থেকে ব্যক্তিগত পারফরম্যান্সকে আলাদা করে দেখার কোনও কারণ নেই।
রাহুল দ্রাবিড় আরও বলেন, ‘টেস্ট ক্রিকেটে ভালো করার ইচ্ছে এখনও আছে। কিছু সিরিজে আমরা ভাল খেলতে পারিনি, এটা হতেই পারে। আবার রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবিচন্দ্রন অশ্বিনের মতো বড় ক্রিকেটার এখন দলে নেই। তাই তাঁদের জায়গা ভরাট করা সহজ নয়।’ তবে তাঁর বিশ্বাস ভারতীয় ক্রিকেট এখনও ভাল পজিশনে রয়েছে এবং ধীরে ধীরে তরুণ ক্রিকেটাররা অভিজ্ঞতা অর্জন করবেন এবং দল আবার শক্তিশালী হয়ে উঠবে (Rahul Dravid)।


