Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নুয়ান তুশারার জায়গায় আরসিবি শিবিরে যোগ দিলেন ইংরেজ পেসার (RCB)।
নতুন প্লেয়ার যোগ বেঙ্গালুরু দলে (RCB)
চলতি মরশুমেও ভাল ছন্দে রয়েছে বেঙ্গালুরু। গত মরশুমে খেতাব জয়ের পর এই মরশুমেও সেই ধারা বজায় রেখেছে। প্লে-অফের দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে বিরাট বাহিনী। তবে এবার তাঁদের পেস বিভাগ আরও শক্তিশালী হল। দলে যোগ দিলেন ইংল্যান্ড পেসার রিচার্ড গ্লিসন। এই ইংরেজ পেসারকে নেওয়া হয়েছে শ্রীলঙ্কার প্লেয়ার নুয়ান তুশারার জায়গায়। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড এই বোলারকে ছাড়পত্র দেয়নি। তবে তাঁর জায়গায় গ্রুপ পর্বের শেষে এসে পরিবর্ত প্লেয়ার নিল আরসিবি (RCB)।
৩৮ বছরের রিচার্ড ইংল্যান্ড দলের হয়ে মোট ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এর আগে তিনি আইপিএল-এ চেন্নাই এবং মুম্বইয়ের হয়ে টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন। তবে সেই দিক থেকে দেখতে গেল সার্বিক অভিজ্ঞতা কম তাঁর। বেঙ্গালুরুর হাতে আর বেশি ম্যাচও বাকি নেই কিন্তু তার আগে ১.৬ কোটি টাকায় তাঁকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট।

গত বছর লঙ্কান তারকা তুশারাকে বেঙ্গালুরু দলে নিয়েছিল। ট্রফি জয়ের মরশুমে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন তিনি। তবে এবার লঙ্কান বোর্ডের ফিটনেস পরীক্ষায় যোগ্যতা অর্জন করতে পারেননি আর সেই কারণে তাঁকে শ্রীলঙ্কা বোর্ড খেলার অনুমতি দেয়নি। তিনি বোর্ডের সেই সিদ্ধান্তের প্রতিবাদে আদালতেও গিয়েছিলেন। তবে কিছুদিন পরে প্রত্যাহার করে নেন এবং চিঠি দিয়ে ক্ষমা চান। সেই সময় তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা বললেও সেই বিষয়ে তাঁর কোনও সিদ্ধান্তের কথা জানা যায়নি (RCB)।
পরের বিশ্বকাপে দেখা যাবে বিরাটকে?
চলতি আইপিএল-এ বেঙ্গালুরু দলের হয়ে দুরন্ত পারফর্ম করে চলেছেন বিরাট কোহলি। এখনও তাঁর রানের খিদে, রান নেওয়ার গতি, আগ্রাসন সবই সেই আগের মত। তাঁর ফিটনেস নিয়েও আলাদা করে প্রশ্নের কিছু নেই। খুব স্বাভাবিকভাবেই সবথেকে বেশি চর্চা চলে তাঁকে ঘিরে। কলকাতার বিরুদ্ধে তিনি দুরন্ত সেঞ্চুরি করে দলকে জিতিয়েছিলেন তবে সমর্থকদের মনে এখন একটাই প্রশ্ন ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপে দেখা যাবে কিং কোহলিকে? সেই বিষয়ে এবার নিজেই মুখ খুললেন বিরাট (Virat Kohli)।

তিনি যে নিজের শর্তের মালিক সেটা সবাই জানেন। তিনি জানিয়ে দেন তিনি বিশ্বকাপ খেলবেন যে শর্তে সেটাই জানিয়ে দিলেন। কোহলি বলেন, ‘আমার চিন্তাধারা খুব স্পষ্ট। আমার যদি মনে হয়, পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী আমি দলকে কিছু দিতে পারছি, উল্টো দিকেও যদি তেমন হয়, শুধুমাত্র সেক্ষেত্রে আমি দলের অঙ্গ হতে পারি (RCB)। আমাকে যদি আবার নিজেকে প্রমাণ করতে হয়, নিজের মূল্য বোঝাতে হয়, তাহলে আমি নেই। কারণ আমি নিজের সবটুকু দিয়ে প্রস্তুতি নিচ্ছি। আমি কঠোর পরিশ্রম করি। আমাকে ক্রিকেটে সবকিছু দেওয়ার জন্য আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ।’
আরও পড়ুন: East Bengal: ডার্বির আগে এক মঞ্চে ইস্টবেঙ্গল-মোহনবাগান
নাম না করে গম্ভীর-আগরকরকে একহাত নিলেন কোহলি
বিরাট আরও বলেন, ‘এই সুযোগ পাওয়া জন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করি। মাথা নত করে মাঠে নামি। আমি বাকিদের মতো পরিশ্রম করি। আমি সঠিকভাবে খেলাটা খেলি। একদিনের ম্যাচে ৪০ ওভার বাউন্ডারি লাইনে দৌড়ে বেড়াতে বললে, কোনও অভিযোগ ছাড়া আমি সেটা করে দেব। কারণ আমি তেমনভাবেই প্রস্তুতি নিই। প্রত্যেক বলকে কেরিয়ারের শেষ বল ভেবে খেলি। সেইভাবেই ব্যাট করি, উইকেটের মধ্যে ছুটি। দলের জন্য যা সম্ভব, সেটাই করি। এরপরও যদি নিজেকে নতুন করে প্রমাণ করতে হয়, নিজের মূল্য বোঝাতে হয়, সেই জায়গা আমার জন্য না (RCB)।’


