Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অনুশীলনে বল করতে দেখা গেল বরুণ চক্রবর্তীকে তবে গুজরাটের বিরুদ্ধে কি মাঠে নামবেন তিনি (Varun Chakaravarthy)?
গুজরাটের বিরুদ্ধে নাইটদের কঠিন লড়াই (Varun Chakaravarthy)
দীর্ঘদিন পর ঘরের মাঠে ফিরছে নাইট বাহিনী। শেষ তিন ম্যাচে ইডেনেই মুখোমুখি হবে নাইটরা বিপক্ষের সঙ্গে। সেই আবহে শনিবার গুজরাটের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জের মুখে কেকেকেয়ার। তবে এই ম্যাচের আগে চিন্তা বাড়িয়েছে বরুণ চক্রবর্তীর চোট (Varun Chakaravarthy)। আগের ম্যাচে আরসিবি-র বিরুদ্ধে খেলতে পারেননি বরুণ তবে এই ম্যাচে কি নামবেন তারকা স্পিনার?
বিরাটদের বিরুদ্ধে দুই ক্যাচ মিস করার পাশাপাশি বরুণ চক্রবর্তী না থাকার খেসারত দিতে হয়েছিল কলকাতাকে। সেই ম্যাচে বেঙ্গালুরুর কাছে হেরে প্লে-অফের রাস্তা আরও কঠিন করে তুলেছেন রাহানেরা। খাতায় কলমে সুযোগ থাকলেও খুব ক্ষীণ এখন শেষ চারে নাইটদের যাওয়া। তবে কিছুটা আশা জাগিয়েছে পাঞ্জাবের ম্যাচ কিন্তু এখনও কলকাতাকে বড় ব্যবধানে সব কটা ম্যাচ জিততে হবে। শুভমন গিলদের বিরুদ্ধে নামার আগে বরুণকে নিয়ে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে বলেই সূত্রের খবর। তবে এখনও তিনি খেলবেন কিনা সেটা স্পষ্ট নয়।
কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘রুণ নেটে বল করেছে। মেডিক্যাল টিম এবং কোচিং স্টাফ ওর ওপর কড়া নজর রাখছে। ওকে শনিবার পাওয়া যাবে কিনা সেটা খতিয়ে দেখতে হবে।’

শুক্রবার ইডেনে অনুশীলন করতে দেখা যায় নাইট বাহিনীকে। ঘরের মাঠে এখনও পর্যন্ত এই মরশুমের একটিও ম্যাচ জিততে পারেনি কলকাতা। সেখান থেকে এই ম্যাচ জেতার দিকে তাকিয়ে রয়েছেন নাইট সমর্থকরা। অন্যদিকে গুজরাট পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকলেও তাঁদের বেশকয়েকটি দুর্বলতা চিহ্নিত করেছে নাইট বাহিনী। গুজরাটের বেশিরভাগ রান আসে ওপেনিং জুটিতে আর সেখান থেকে নাইটদের লক্ষ্য থাকবে ওপেনিং জুটিকে দ্রুত ফেরানো। এখন দেখার সেটা কতটা করতে সক্ষম হন নাইট বোলাররা (Varun Chakaravarthy)।
নাইট বোলার কার্তিক ত্যাগী বলেন, ‘ই বছর পাওয়ার প্লে আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। তবে আমরা সবসময় শুরুতে উইকেট তুলে নেওয়ার চেষ্টা করি। যাতে মিডল ওভারগুলোতে স্পিনারদের বল করতে সুবিধা হয়। পাওয়ার প্লের মধ্যে শুভমন গিল এবং সাই সুদর্শনকে প্যাভিলিয়নে ফেরত পাঠাতে পারলে আমাদের সুবিধা হবে।’
আরও পড়ুন: Malda Fraud Case: মালদায় মিনি ব্যাংকে কোটি টাকার তছরুপ! গ্রেফতার তৃণমূল প্রধান
তিনি আরও বলেন, ‘আমরা শুধু নিজেদের নিয়ে ভাবছি। বাকি ম্যাচে আমরা নিজেদের পরিকল্পনা কীভাবে কাজে লাগাবো সেটাই ভাবা হচ্ছে। আমাদের হাতে যা আছে, সেই নিয়েই ভাবছি।’ তবে এই ম্যাচের আগে দেশে ফিরে গেছেন রাচীন রবীন্দ্র। একটি ম্যাচেও তাঁকে সুযোগ দেয়নি কেকেআর। এই নিয়ে সমালোচনার মুখেও পড়তে হয়েছে দলকে। অন্যদিকে পাথিরানারও অভিষেক হয়নি নাইট জার্সিতে। এই ম্যাচে পাথিরানা খেলেন কিনা এখন সেটা সময়ই বলবে। তবে সব ম্যাচ জেতার পাশাপাশি প্লে-অফে যেতে গেলে কলকাতাকে তাকিয়ে থাকতে হবে বাকিদের ম্যাচের উপরও (Varun Chakaravarthy)।


