Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ১৬ বছরের বর্ণাঢ্য কেরিয়ারের ইতি টানলেন ক্রিকেটের জেন্টেলম্যান বলে পরিচিত কেন উইলিয়ামসন (Kane Williamson)।
অবসর ঘোষণা কিউয়ি তারকার (Kane Williamson)
ক্রিকেট মাঠে কেন এমন একজন মানুষ হিসেবে উদাহরণ হয়ে থাকবেন যেখানে তাঁর ক্রিকেটীয় মানসিকতার তল পেতে বেশ খানিকটা বেগ পেতে হবে। ক্রিকেটে লড়াইয়ে আমরা অনেক সময় দেখি একে অপরের প্রতি অবিশ্বাস, শ্রদ্ধা হারিয়ে বরং ক্রিকেটীয় আক্রমণের বাইরে গিয়ে ব্যক্তিগত আক্রমণ করতে। কিন্তু কেন বারবার হেঁটেছেন উল্টো পথে। বারবারই তাঁকে দেখা গেছে হাসি মুখে। হার জিত সবটাই তিনি গ্রহণ করেছেন হাসি মুখে। এখানেই চলে আসে রুশোর কথা (Kane Williamson)।
সেই সময় ইউরোপের প্রেক্ষাপট খুব গুরুত্বপূর্ণ। সেখানে চিন্তা চেতনার নব জোয়ার এসেছে। প্রাচীন চিন্তাভাবনা ভেঙে জন্ম নিচ্ছে নতুন চিন্তা। সেই সময় ইউরোপে তখন যুক্তিবাদীরা অগ্রগণ্য। আধুনিক সমাজকে বুদ্ধি, বিজ্ঞান, ও প্রজ্ঞা কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, সেটাই বোজাচ্ছেন তাঁরা। বিস্ময়করভাবে এ যুগের মানুষ হয়েও রুশো ভিন্নমত ধারণ করতেন। কারোর মতে সেটা কিছুটা প্রাচীন আবার কারোর মতে রোমান্টিক। এখানেই বারবার কন্ট্রাডিক্ট করে বাকিদের সঙ্গে রুশোর চিন্তা। তিনি এসবের চাইতেও সভ্যতার মূল ভিত্তি হিসেবে ‘মোরাল ইনট্যুইশন’কে বেশি গুরুত্ব দিতেন। এখানেই বাকিদের সঙ্গে কেনের কন্ট্রাডিকশন। কেউ যদি বলে ক্রিকেটে আক্রমণাত্মক মানসিকতা বেশি প্রয়োজন আর সেখান কেন হেঁটেছেন উল্টো পথে। তিনিও বারবার গুরুত্ব দিয়েছেন ‘মোরাল ইনট্যুইশন’কে (শ্রদ্ধা, বিশ্বাস, নৈতিকতা)।
এই মুহূর্তে গোটা বিশ্ব মেতে রয়েছে ফুটবল বিশ্বকাপ নিয়ে আর এর মাঝেই চুপিসারে নিজের অবসর ঘোষণা করে ফেললেন নিউ জিল্যান্ড তারকা কেন উইলিয়ামসন। শেষ হল তাঁর ১৬ বছরের বর্ণাঢ্য কেরিয়ারের। নিউ জিল্যান্ডের সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবে পরিচিত কেন। এছাড়াও ক্রিকেট মাঠে ‘ভদ্রলোক’ বলে পরিচিত কেন দেশ নির্বিশেষে হয়ে উঠেছিলেন সকলের প্রিয় (Kane Williamson)।
কিউয়িদের জার্সি গায়ে সর্বোচ্চ রান করেছিলেন তিনি। একদিকে যেমন ছিল তাঁর ব্যাটিং দক্ষতা তেমন ছিল মাঠের মধ্যে তাঁর ভাল ব্যবহার। তাঁর ব্যবহার বুঝিয়ে দিত কেন ক্রিকেটকে বলা হয় জেন্টেলম্যান্স গেম। তাঁর অবসরের ঘোষণার পরেই কিছুটা হতাশ হয়েছেন ক্রিকেট সমর্থকরা। ওই যে শুরুতেই বললাম তিনি শুধু মাঠে জয় করেছেন তা নয় বরং তিনি জয় করেছেন পক্ষ-বিপক্ষ সকলের মন।

এর আগে তিনি সরে দাঁড়িয়েছিলেন দেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে। কারণ হিসেবে তিনি বলেছিলেন তরুণদের জায়গা করে দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে এবার পাকাপাকিভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে তুলে রাখলেন ক্রিকেট কিট ব্যাগ। আন্তর্জাতিক টেস্ট কেরিয়ারে তাঁর সংগ্রহে রয়েছে ৯৫১৫ রান, ওয়ানডে ফরম্যাটে তাঁর সংগ্রহ ৭২৫৭ এবং টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর সংগ্রহে রয়েছে ২৫৭৫ রান।
আরও পড়ুন: Jaspal Rana: ভারতের শুটিং গ্রেটের অকাল প্রয়াণে শোকের ছায়া ক্রীড়া বিশ্বে
অবসর ঘোষণা করে উইলিয়ামসন বলেন, ‘অনেকদিন ধরেই এই বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করছিলাম। কিন্তু গত কয়েকদিনে এটা স্পষ্ট হয়ে গিয়েছে, এখনই সরে দাঁড়ানোর সঠিক সময়। নিউ জিল্যান্ডের জার্সিতে প্রত্যেক ম্যাচে নিজের সর্বস্ব উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি। এটা ভেবে গর্ববোধ করি। আমার মনে হয়েছে, আর চালিয়ে যাওয়া দরকার নেই। এই দলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। এখানে অনেক প্রতিভা আছে। বিশেষ কিছু করার তাড়নাও রয়েছে। নিউজিল্যান্ড দল আমার হৃদয়ের খুব কাছের থাকবে (Kane Williamson)।’


