Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: গত রাত থেকেই কালীমন্দিরগুলোতে মানুষের লম্বা লাইন দেখা (Tarapith)। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি, যা মূলত দেবী কালীর আরাধনার জন্য নিবেদিত. “ফলহারিণী” শব্দের অর্থ যিনি অশুভ কর্মফল হরণ করেন. এই তিথিতে দেবীর পূজা করলে মানুষের পাপক্ষয় হয় এবং জীবনের দুঃখ-বাধা দূর হয়ে শুভ ফল লাভ হয়।

তারাপীঠ মন্দিরে পূর্ন্যার্থীদের ভিড় (Tarapith)
ফলহারিণী আমাবস্যা তিথিতে তারাপীঠ মন্দিরে মা তারাকে পুজো দিতে পূর্ন্যার্থীদের ভিড়। আজ ভোর তিনটের সময় মা তারার মঙ্গলস্নান ও মঙ্গল আরতির পর পুণ্যার্থীদের জন্য মন্দির খুলে দেওয়া হয়। আজ ভোর ৪ টে ১ মিনিট থেকে আমাবস্যা তিথি শুরু হয়েছে। চলবে রাত্রি ১ টা ৫১ মিনিটে। সুতরাং আজ দিনভোর আমাবস্যা তিথিতে মা তারাকে পুজো দিতে ভিড় উপছে পড়ছে তারাপীঠ মন্দিরে।

আরও পড়ুন: Petrol Pump: প্রধানমন্ত্রীর জ্বালানি বাঁচাবার আর্জি, রবিবার বন্ধ পেট্রোল পাম্প?
কুফল বিসর্জন সুফলের আসা
ফিলহারিণী আমাবস্যা তিথিতে পাঁচ রকম ফল দিয়ে দেবী তারাকে পুজো দেওয়া হয়। পরমহংস রামকৃষ্ণ দেব মা সারদাদেবীকে সরস্বতী রূপে পুজো করেছিলেন। বহু মানুষ নিজেদের কুফল বিসর্জন দিয়ে সুফল পাওয়ার আশায় মা তারার কাছে প্রার্থণা করেন।



