Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অনেকেরই অভ্যাস রাতে খাওয়াদাওয়ার পর (Dirty Dishes Vastu) এঁটো বাসন বেসিনে ফেলে রেখে ঘুমিয়ে পড়া। সকালে উঠে একসঙ্গে সব পরিষ্কার করে নিলেই যেন ঝামেলা কম। কিন্তু বাস্তুশাস্ত্র বলছে, এই অভ্যাস নাকি সংসারে নেতিবাচক শক্তি ডেকে আনতে পারে। শুধু তাই নয়, আর্থিক ক্ষতি থেকে পারিবারিক অশান্তির মতো সমস্যাও বাড়তে পারে বলে মত বাস্তুবিদদের।
মা অন্নপূর্ণার স্থান রান্নাঘর (Dirty Dishes Vastu)
বাস্তু মতে, রান্নাঘর হল মা অন্নপূর্ণার (Dirty Dishes Vastu) স্থান। তাই রান্নাঘর যত পরিষ্কার ও গোছানো থাকবে, বাড়িতে তত ইতিবাচক শক্তির প্রবাহ বজায় থাকে। কিন্তু রাতভর এঁটো বাসন ফেলে রাখলে সেই পরিবেশ নষ্ট হয়। এতে নাকি ধীরে ধীরে অর্থসংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। অযথা খরচ বৃদ্ধি, সঞ্চয়ে ঘাটতি কিংবা আয় থাকা সত্ত্বেও টাকার টান লেগে থাকার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
নেতিবাচক শক্তির আকর্ষণ (Dirty Dishes Vastu)
শুধু আর্থিক দিক নয়, পরিবারের সদস্যদের মধ্যেও অশান্তি বাড়তে পারে বলে মনে করা হয়। কারণ অপরিষ্কার রান্নাঘর নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে। অনেকেই বিশ্বাস করেন, এতে মানসিক চাপও বৃদ্ধি পায় এবং ঘরের শান্তি বিঘ্নিত হয়।
বৈজ্ঞানিক কারণ
তবে বাস্তুর বাইরেও এর বৈজ্ঞানিক কারণ রয়েছে। রাতভর এঁটো বাসন ফেলে রাখলে তাতে জীবাণু ও পোকামাকড়ের উপদ্রব বাড়ে। রান্নাঘরে দুর্গন্ধ তৈরি হতে পারে, যা স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর।
আরও পড়ুন: Shihan Tarak Nath Sardar: আন্তর্জাতিক মঞ্চে ভারতের গর্ব, ম্যানিলায় WKF জাজ শিহান তারক নাথ সর্দার
তাই বিশেষজ্ঞদের পরামর্শ, রাতে ঘুমোতে যাওয়ার আগে রান্নাঘর পরিষ্কার করে রাখা এবং বেসিনে এঁটো বাসন না ফেলে রাখাই ভালো। এতে যেমন ঘর পরিষ্কার থাকবে, তেমনই ইতিবাচক পরিবেশও বজায় থাকবে।


