Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে আইনশৃঙ্খলা ও প্রশাসনিক সংস্কার নিয়ে (CM Suvendu Adhikari) বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এবার থেকে রাজ্যে সম্পূর্ণভাবে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র অধীনেই পুলিশ প্রশাসন পরিচালিত হবে। রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন গড়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলেও দাবি করেন তিনি।
অভিযোগ খতিয়ে দেখা হবে (CM Suvendu Adhikari)
মুখ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক হিংসার (CM Suvendu Adhikari) শিকার, পুলিশের অন্যায্য অত্যাচারের শিকার ব্যক্তি এবং নির্যাতিত মহিলাদের সমস্ত অভিযোগ নতুন করে গ্রহণ করবে পুলিশ। অতীতে যেসব অভিযোগ গুরুত্ব পায়নি, সেগুলিও পুনরায় খতিয়ে দেখা হবে।
প্রমাণ থাকলে দ্রুত ব্যবস্থা (CM Suvendu Adhikari)
একইসঙ্গে কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্প পেতে গিয়ে যাঁদের কাটমানি দিতে হয়েছে, তাঁদের অভিযোগ জানানোর আহ্বান জানান শুভেন্দু। তিনি বলেন, “পে-টিএম, আরটিজিএস বা অন্য কোনও আর্থিক লেনদেনের প্রমাণ থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। প্রমাণ মিললে সঙ্গে সঙ্গে গ্রেফতারিও হবে।” তবে মিথ্যা অভিযোগ প্রমাণিত হলে অভিযোগকারীর বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
পুলিশ ওয়েলফেয়ার বোর্ড
পুলিশ প্রশাসনের ভেতরের একাধিক বিষয় নিয়েও এদিন সরব হন মুখ্যমন্ত্রী। তিনি জানান, দীর্ঘদিন ধরে কাজ করা মহিলা পুলিশ আধিকারিকদের বাড়ির কাছাকাছি পোস্টিং দেওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘোষণা করা হয় পুলিশ ওয়েলফেয়ার বোর্ড নিয়ে। শুভেন্দু অধিকারী জানান, “ভাল উদ্দেশ্যে তৈরি হলেও পরে এই বোর্ড একটি রাজনৈতিক দলের শাখা সংগঠনে পরিণত হয়েছিল। তাই আজ থেকেই পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেওয়া হল।”
আরও পড়ুন: Kolkata Nizam: ট্যাংরা-ধাপার কসাইখানায় বাড়ল নজরদারি, মাংস সরবরাহে টান
এছাড়াও তিনি অভিযোগ করেন, অতীতে এক সাংসদের পিএ-র নির্দেশে পুলিশ কাজ করত এবং বৈঠকের মধ্যে অফিসারদের অসম্মান করা হত। “এসব আর চলবে না। রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হবে,” স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর।
শনিবার সকালেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হুমকি দেওয়া হয়েছে। নিজের এই বিষয় সম্পর্কে তিনি বলেন, “পুলিশ বিষয়টির তদন্ত করছে। শুধু মুখ্যমন্ত্রীর নিরাপত্তা না, রাজ্যের সকলের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের কাজ।”


