Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচ চলাকালীন গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়লেন হাসান আলি (Hasan Ali)।
এখন কেমন আছেন হাসান? (Hasan Ali)
বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট চলাকালীন পাকিস্তান শিবিরে বিপত্তি। শনিবার সিলেটে ম্যাচ চলাকালীন মাথায় চোট পান পাকিস্তানের পেসার হাসান আলি। ক্যাচ ধরতে গিয়ে বাজেভাবে পড়ে গিয়ে আঘাত পান তিনি। এরপরেই তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে তাঁর চোট কতটা গুরুতর সেই বিষয়ে কিছু জানা যায়নি। পাকিস্তান দল বা বোর্ডের পক্ষ থেকেও কোনও আপডেট দেওয়া হয়নি (Hasan Ali)।
বাংলাদেশের ইনিংস চলাকালীন অষ্টম ওভারে এই বিপত্তি ঘটে। সেই ওভারে বল করছিলেন হাসান। সেই ওভারের পঞ্চম বলে হাসান তামিমের ক্যাচ ওঠে। নিজের বলে তৈরি হওয়া ক্যাচ ধরার সুযোগ কাজে লাগাতে চান তিনি এবং সেই সময় বল নিয়ন্ত্রণ করতে পারেননি। এরপরেই ভারসাম্য রাখতে না পেরে মাটিতে পড়ে গিয়ে চোট পান তিনি। উঠে দাঁড়ানোর পর তাঁর চোখে মুখে অস্বস্তির স্পষ্ট ছাপ দেখা যায়। এরপর দলের চিকিৎসক তাঁকে পরীক্ষা করেন এবং স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

তবে হাসান আলির চোট নিয়ে কোনও আপডেট এখনও সামনে আসেনি। তবে এই চোটের জন্য যদি কনকাশন ধরা পড়ে তবে তাঁর পরিবর্ত ক্রিকেটার নামানোর সুযোগ পাবে পাকিস্তান। নিয়ম অনুযায়ী তাঁকেও হাসান আলির মত ক্রিকেটার অর্থাৎ পেসার হতে হবে। সেক্ষত্রে দলের স্কোয়াডে থাকা আমদ বাট সেই সুযোগ পেতে পারেন। আর সেটা হলে এটাই হবে আন্তর্জাতিক স্তরে তাঁর প্রথম ম্যাচ (Hasan Ali)।
ম্যাচের ছবি
পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে জয় পেলেও দ্বিতীয় টেস্টে প্রথম থেকেই উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে যায় বাংলাদেশ। একমাত্র বাংলাদেশ দলকে এগিয়ে যান লিটন দাস। তাঁর ১২৬ রানের ইনিংসের সুবাদে বাংলাদেশ প্রথম ইনিংসে ১০ উইকেট হারিয়ে তোলে ২৭৮ রান। পাকিস্তানের হয়ে ৪টি উইকেট নিয়েছেন শাহজাদ এবং ৩টি উইকেট নিয়েছেন মহম্মদ আব্বাস (Hasan Ali)।


