Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন(Army Chief Message)।
ভূগোল নাকি ইতিহাস! (Army Chief Message)
দিল্লির মানেকশ সেন্টারে আয়োজিত ‘সেনা সংবাদ’ অনুষ্ঠানে তিনি বলেন, পাকিস্তান যদি সন্ত্রাসবাদকে মদত দেওয়া বন্ধ না করে, তাহলে তাদের ঠিক করতে হবে তারা “ভূগোলের অংশ থাকবে, নাকি ইতিহাস হয়ে যাবে”।
পাকিস্তানকে কড়া বার্তা
পিটিআই সূত্রে জানা গিয়েছে, ‘ইউনিফর্ম আনভেইলড’ আয়োজিত এই ইন্টারঅ্যাকটিভ সেশনে অপারেশন সিঁদুরের মতো পরিস্থিতি আবার তৈরি হলে ভারতীয় সেনার প্রতিক্রিয়া কী হবে সেই প্রশ্নের উত্তরে জেনারেল দ্বিবেদী এই মন্তব্য করেন। তিনি স্পষ্ট বলেন, “পাকিস্তান যদি সন্ত্রাসবাদীদের আশ্রয় ও ভারতবিরোধী কার্যকলাপ চালিয়ে যায়, তাহলে তাদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে।”
অপারেশন সিঁদুরে জঙ্গি নিকেশ
এই মন্তব্য এসেছে অপারেশন সিঁদুরের প্রথম বর্ষপূর্তির কিছুদিন পর। ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার পর ভারত এই সামরিক অভিযান শুরু করে। ৭ মে ভারতীয় বাহিনী পাকিস্তানের ভিতরে অবস্থিত জঙ্গি ঘাঁটিগুলিতে হামলা চালায়। সরকারি তথ্য অনুযায়ী, প্রথম দফায় নয়টি সন্ত্রাসবাদী ঘাঁটি নিশানা করা হয়েছিল এবং বহু জঙ্গি নিহত হয়।
আগেও পাকিস্তানকে সতর্কবার্তা (Army Chief Message)
তবে ভারত তখন স্পষ্ট করেছিল, পাকিস্তানের সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করা হয়নি। পরে ১০ মে দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতির সিদ্ধান্তে উত্তেজনা কিছুটা কমে। এটাই প্রথম নয়, এর আগেও জেনারেল দ্বিবেদী পাকিস্তানকে সতর্ক করেছিলেন। গত অক্টোবরেও তিনি বলেছিলেন, পাকিস্তান যদি “রাষ্ট্রপোষিত সন্ত্রাসবাদ” চালিয়ে যায়, তাহলে ভারত আগের মতো সংযম দেখাবে না।
কঠোর জবাবের বার্তা প্রতিরক্ষামন্ত্রীরও (Army Chief Message)
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও সম্প্রতি সীমান্ত এলাকায় পাকিস্তানের তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, ভারতীয় সেনা ও বিএসএফ সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে এবং যে কোনও “দুঃসাহসিক পদক্ষেপের” জবাব কঠোরভাবে দেওয়া হবে।



