Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মহারাষ্ট্রের উলহাসনগরে এক মহিলাকে অপমান (Maharashtra News) করার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মন্দিরে প্রবেশকে কেন্দ্র করে এক পরিবারকে সামাজিকভাবে বয়কট করার অভিযোগ ওঠে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার নেয় যে, আক্রান্ত মহিলাদের রাস্তায় হেনস্থা করা হয় বলে অভিযোগ। ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েছেন বহু মানুষ।
বিবাদের জেরে মন্দিরে প্রবেশ নিষেধ (Maharashtra News)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় একটি পঞ্চায়েত (Maharashtra News) কোনও বিবাদের জেরে একটি পরিবারকে মন্দিরে প্রবেশে বাধা দিয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত মানতে নারাজ ছিল পরিবারটি। ধর্মীয় অনুষ্ঠানের দিন পরিবারের এক সদস্য মন্দিরে প্রবেশ করে প্রতিবাদ জানান। এরপরই উত্তেজনা চরমে ওঠে।
প্রকাশ্যে অপমান (Maharashtra News)
অভিযোগ, পরে একদল লোক ওই পরিবারের বাড়িতে হামলা চালায়। পরিবারের সদস্যদের মারধরের পাশাপাশি থানায় অভিযোগ করতে যাওয়ার সময় কয়েকজন মহিলাকে রাস্তায় আটকানো হয়। তাঁদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। গলায় জুতোর মালা পরানো থেকে শুরু করে প্রকাশ্যে অপমান করা হয় তাঁদের। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে দেশজুড়ে।
আরও পড়ুন: CM Suvendu Adhikari: উত্তরে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম বৈঠক, নজরে কোন কোন ইস্যু?
গ্রেফতার দুই মহিলা
পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ঘটনায় দুই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে এবং একাধিক অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মূল অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তদন্তকারীরা জানিয়েছেন, সামাজিক বয়কট এবং স্থানীয় বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।


