Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর এবার প্রথমবার (CM Suvendu Adhikari) উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে খবর, আগামী ২০ মে বুধবার শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন তিনি। পাশাপাশি উত্তরকন্যাতেও যাওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর। নতুন সরকারের প্রশাসনিক কর্মসূচির অংশ হিসেবেই এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
পরপর প্রশাসনিক বৈঠক (CM Suvendu Adhikari)
শুধু উত্তরবঙ্গই নয়, পরদিন ২১ মে দুর্গাপুরেও প্রশাসনিক (CM Suvendu Adhikari) বৈঠক করার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর। দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় প্রশাসনিক সক্রিয়তা বাড়ানোর উপর জোর দিচ্ছেন তিনি। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গ সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী। গত ১৬ মে ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি ফলতায় জনসভাও করেন তিনি।
ফলতায় শান্তিপূর্ণ ভোটের আবেদন (CM Suvendu Adhikari)
ফলতার সভা থেকে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন শুভেন্দু। সেখানে তিনি আইনশৃঙ্খলা, রাজনৈতিক হিংসা, তোলাবাজি এবং স্বাস্থ্য পরিষেবার গাফিলতি নিয়ে কড়া অবস্থানের কথা স্পষ্ট করেন। একইসঙ্গে ফলতায় শান্তিপূর্ণ ভোটের আবেদন জানিয়ে বিজেপি প্রার্থীকে বিপুল ব্যবধানে জেতানোর ডাকও দেন তিনি।
আরও পড়ুন: Fire At Rajdhani Express: আগুনে পুড়ল এসি কোচ, রাজধানীতে ভয়াবহ আগুন!
প্রশাসনে একাধিক পরিবর্তনের ইঙ্গিত
মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রশাসনে একাধিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন শুভেন্দু অধিকারী। বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা, দুর্নীতির অভিযোগে কড়া পদক্ষেপ এবং সরকারি পরিষেবায় স্বচ্ছতা আনার উপর বিশেষ জোর দিচ্ছে নতুন সরকার। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জেলা সফরের মাধ্যমে সরাসরি প্রশাসনিক বার্তা পৌঁছে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ সফরও সেই কৌশলেরই অংশ বলে মনে করা হচ্ছে।


