Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা ডার্বি মানেই আবেগ, উত্তেজনা আর গ্যালারিভরা (Derby 2026) উন্মাদনা। তবে এবারের কলকাতা ডার্বি যেন সেই আবেগকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। কারণ, এই ম্যাচের ফলই প্রায় নিশ্চিত করে দিতে পারে চলতি মরশুমের আইএসএল চ্যাম্পিয়নের নাম। তাই ম্যাচ ঘিরে এখন থেকেই ফুটবলপ্রেমীদের মধ্যে তুমুল উন্মাদনা। ৬২ হাজার টিকিট ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে, যা এই ডার্বির গুরুত্ব আরও স্পষ্ট করছে।
শেষ মুহূর্তের প্রস্তুতি (Derby 2026)
দুই দলেরই একটি করে ম্যাচ বাকি থাকলেও (Derby 2026) শেষ পর্বের প্রতিপক্ষ তুলনামূলক সহজ হওয়ায় রবিবারের ডার্বিকেই কার্যত ফাইনাল হিসেবে দেখছেন সমর্থকরা। East Bengal FC ও Mohun Bagan Super Giant- দুই শিবিরেই এখন চরম সতর্কতা এবং প্রস্তুতির ব্যস্ততা।
নিরাপত্তার কড়াকড়ি (Derby 2026)
যুবভারতী ক্রীড়াঙ্গনেও নিরাপত্তা নিয়ে থাকছে বিশেষ কড়াকড়ি। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে দর্শকদের মাঠে ঢুকতে হবে। রাজনৈতিক বা বিতর্কিত বার্তা লেখা টিফো, শব্দবাজি বা উস্কানিমূলক কোনও জিনিস গ্যালারিতে নিয়ে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ। রাজ্যের ক্রীড়ামন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে, পাশাপাশি মুখ্যমন্ত্রীকেও ডার্বিতে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন: Laughtersane at Cannes: রেড কার্পেটে ‘বাঙালি’ নিরঞ্জন, ধুতিতেই বাজিমাত লাফটারসেনের!
তৈরী দুই দল
ম্যাচের আগে দুই কোচই আত্মবিশ্বাসী। ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো দলের মানসিক পরিবর্তনের কথা তুলে ধরেছেন। অন্যদিকে মোহনবাগান কোচ সের্জিও লোবেরা জানিয়েছেন, প্রতিপক্ষ নয়, নিজেদের খেলাতেই তাঁর ভরসা। চোট ও কার্ড সমস্যার কারণে দুই দলেই কিছু পরিবর্তন থাকলেও মাঠে নামার আগে আবেগ আর চাপ- দুটোই এখন তুঙ্গে।


