Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজধানীতে ফের জ্বালানির ধাক্কা (CNG Price)। মাত্র দু’দিনের ব্যবধানে আবারও বাড়ানো হল সিএনজির দাম। রবিবার থেকে দিল্লি ও আশপাশের এলাকায় প্রতি কেজি সিএনজির দাম ১ টাকা বৃদ্ধি পেয়েছে। ফলে সাধারণ যাত্রী থেকে পরিবহণ ব্যবসায়ী- সকলের মধ্যেই নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও আপাতত পেট্রল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি।
জ্বালানির মূল্যবৃদ্ধির ঘোষণা (CNG Price)
এর আগেই শুক্রবার সারা দেশে জ্বালানির মূল্যবৃদ্ধির (CNG Price) ঘোষণা হয়েছিল। সেই সময় দিল্লিতে সিএনজির দাম প্রতি কেজিতে ২ টাকা বাড়ানো হয়। এবার নতুন বৃদ্ধির ফলে রাজধানীতে সিএনজির দাম দাঁড়িয়েছে ৮০ টাকারও বেশি। নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম-সহ একাধিক শহরেও গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিভিন্ন জায়গায় দাম ৮৮ থেকে ৯১ টাকার মধ্যে পৌঁছে গিয়েছে।
আরও পড়ুন: Derby 2026: আইএসএল ভাগ্য নির্ধারণের ডার্বি! উন্মাদনায় ফুটছে বাংলা
কোন খাতে পড়বে প্রভাব?
বিশেষজ্ঞদের মতে, এই মূল্যবৃদ্ধির সবচেয়ে বেশি প্রভাব পড়বে গণপরিবহণে। দিল্লিতে বাস, অটো ও ট্যাক্সির বড় অংশই সিএনজিতে চলে। ফলে খরচ বাড়লে তার চাপ শেষ পর্যন্ত সাধারণ যাত্রীদের উপরই পড়বে। পরিবহণ ভাড়া বাড়ার পাশাপাশি বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামেও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


