Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা হাইকোর্টে সাময়িক স্বস্তি ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের। ২৬ মে পর্যন্ত জাহাঙ্গির খানের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। পুলিশি তদন্তে জাহাঙ্গিরকে সব রকম সহযোগিতা করতে হবে।(Jahangir HC)।
মিথ্যে অভিযোগের এফআইআর (Jahangir HC)
জাহাঙ্গির অভিযোগ করেন, নির্বাচনের আগে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁর বিরুদ্ধে একাধিক মিথ্যে অভিযোগের এফআইআর দায়ের করা হয়েছে। নির্বাচনী প্রচার থেকে দূরে রাখতে তাঁকে আইনি জটিলতায় জড়ানো হচ্ছে। সেই কারণে রক্ষাকবচ চেয়ে তিনি আদালতের দ্বারস্থ হন।
তদন্তে কোনও স্থগিতাদেশ নয়
সোমবার তাঁর আইনজীবী কিশোর দত্ত বিচারপতি সৌগত ভট্টাচার্যর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন জানান। জাহাঙ্গিরের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর-এর ভিত্তিতে তদন্ত যেমন চলছে তেমন চলবে। তদন্তে কোনও স্থগিতাদেশ নয় বলে জানিয়েছে হাইকোর্ট।
কমিশনের নির্দেশিকা মেনে চলতে হবে
জাহাঙ্গীরকে নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে চলতে হবে। ভোটারদের বা অন্য কাউকে কোনও রকম ভয় দেখানো বা হুমকি দিতে পারবেন না বলেও জানিয়ে দিয়েছে আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য্য এই নির্দেশ দিতে গিয়ে বলেছেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। গণতান্ত্রিক প্রক্রিয়ায় মামলাকারীকে নির্বাচনে অংশ নিতে দিতে হবে। মামলার পরবর্তী শুনানি ২৬ মে।
জাহাঙ্গিরের ডেরায় অজয় পাল শর্মা
২৬ এর বিধানসভা নির্বাচনের আগে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ফলতায় ভোটারদের ভয় দেখানোর অভিযোগ ওঠে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নির্বাচন কমিশন উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল শর্মাকে ফলতার বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করে। দায়িত্ব নিয়েই জাহাঙ্গিরের বাড়িতে এবং পার্টি অফিসে গিয়ে তাঁকে সতর্ক করে আসেন উত্তরপ্রদেশের এই পুলিশ অফিসার।
‘সিংহম’কে পাল্টা ‘পুষ্পা’র (Jahangir HC)
উত্তরপ্রদেশের এই ‘সিংহম’ পুলিশ অফিসারকে ‘পুষ্পা ঝুঁকেগা নেহি’ বলে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন জাহাঙ্গির। গত ২৯ এপ্রিল নির্বাচনের দিন ফলতার একাধিক বুথে ইভিএম-এ টেপ লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। সেই কারণে ফলতায় পুনর্নির্বাচনের ঘোষণা করে কমিশন।
আরও পড়ুন: West Bengal: ৪০ ডিগ্রির দাবদাহের পর হঠাৎ কালবৈশাখীর তাণ্ডব
২১ মে ফলতায় নির্বাচন (Jahangir HC)
২১ মে ফলতায় নির্বাচন হবে। এবং ২৪ মে ফল ঘোষণা হবে। তার আগেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হলেন ফলতার দাপুটে তৃণমূল নেতা তথা প্রার্থী জাহাঙ্গির খান।



