Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজস্থানকে উড়িয়ে প্লে-অফের দৌড়ে টিকে থাকল দিল্লি (Delhi Capitals)।
দিল্লির কাছে রাজস্থানের হার (Delhi Capitals)
রবিবার দিল্লির জন্য ম্যাচ জয়ের মঞ্চ প্রস্তুত করে দিয়েছিলেন অজি তারকা পেসার মিচেল স্টার্ক। এই দিন বুঝিয়ে দিলেন কেন তিনি অন্যতম সেরা। এক ওভারে তিন উইকেট তুলে রাজস্থানকে বড় ধাক্কা দেন। যেখান থেকে মনে করা হচ্ছিল রাজস্থানের স্কোর অনায়াসে ২০০ পার করে যাবে সেখান থেকে একাই তিন উইকেট নিয়ে ম্যাচের রং পাল্টে দেন। টানা তিন ম্যাচ হারতে হল রাজস্থানকে অন্যদিকে রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ জিতে প্লে-অফের দৌড়ে টিকে থাকল দিল্লি (Delhi Capitals)।
প্রথমে ব্যাট করতে নেমে ১৯৩ রান তোলে। যদিও এই রান আরও বেশি হবে বলেই আশা করা হচ্ছিল। শুরুতে যশস্বী জয়সওয়াল ফেরেন ১২ রান করে। তবে নিজের পরিচিত ভঙ্গিতে ব্যাট করতে থাকেন বৈভব সূর্যবংশী। ২১ বলে ৪৬ করে আউট হন তিনি। এরপর দলের হাল ধরেন অধিনায়ক রিয়ান পরাগ এবং ধ্রুব জুরেল। এই দুই জন ৭২ রানের জুটি গড়েন।
সেখান থেকে ম্যাচের অভিমুখ পরিবর্তনের কাজটা করে দেন স্টার্ক। ৫১ রানে রিয়ানকে ফেরান তিনি। সেই ওভারেই ফেরেন দোনোভান ফেরেইরা ও রবি সিং স্টার্কের বলে। শেষ ওভার পর্যন্ত লড়াই চালান ধ্রুব। ৪০ বলে ৫৩ করে আউট হন তিনি। রাজস্থান ৮ উইকেট হারিয়ে তোলে ১৯৩ রান (Delhi Capitals)। চার উইকেট নিয়ে ম্যাচ সেরাও হন স্টার্ক।

দিল্লির হয়ে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক ভঙ্গিতে রান তুলতে থাকেন অভিষেক পোড়েল এবং কেএল রাহুল। জুটিতে তাঁরা তোলেন ১০৫ রান। অভিষেক এই দিন দুরন্ত ৫১ রানের ইনিংস খেলেন। রাহুল আউট হন ৫৬ করে। বড় রান পাননি ডেভিড মিলার এবং ত্রিস্তান স্টাবস।

আরও পড়ুন: Anubrata Mondal: অনুব্রতের পুরনো মন্তব্য নিয়ে রাস্তায় টোটো প্রচার
তবে এই দিন ব্যাট হাতে লড়াই চালিয়ে যান অধিনায়ক অক্ষর প্যাটেল। ১৮ বলে ৩৪ রানের দুরন্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে আশুতোষ দলের হয়ে গুরুত্বপূর্ণ ইমপ্যাক্ট রাখেন। ৫ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন তিনি। ৫ উইকেট হাতে থাকতে ম্যাচ জিতে প্লে-অফের দৌড়ে টিকে থাকল দিল্লি ক্যাপিটালস। রাজস্থান এই নিয়ে টানা তিন ম্যাচ হেরে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। ১৩ ম্যাচে দিল্লি ১২ পয়েন্ট নিয়ে রয়েছে সাত নম্বর স্থানে (Delhi Capitals)।


