Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সপ্তাহের শুরুতেই দালাল স্ট্রিটের কামব্যাক আশা জাগিয়েছে লগ্নিকারীদের মধ্যে (Sensex and Nifty)।
দ্রুত কামব্যাক দালাল স্ট্রিটের (Sensex and Nifty)
‘এভাবেও ফিরে আসা যায়’, কথা এতদিন কোনও দল বা ব্যক্তিবিশেষের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হলেও এবার সেটাই প্রযোজ্য দালাল স্ট্রিটের জন্য। সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনের শুরুটা ভাল না করেও শেষবেলায় দুরন্ত প্রত্যাবর্তন করেছে দেশের দুই বেঞ্চমার্ক ইনডেক্স। সেনসেক্স নেমেছিল সোমবার ১০০০ পয়েন্টের বেশি। কিন্তু যেভাবে কামব্যাক করেছে তাতে আশা বেড়েছে লগ্নিকারীদের মধ্যে। নিফটি৫০-র ক্ষেত্রেও দেখা গিয়েছে একই প্রবণতা। বিশ্লেষকদের মতে আইটি সেক্টরের স্টকগুলির পাশাপাশি প্রাইভেট ব্যাঙ্ক এবং ফার্মা সেক্টরের হেভিওয়েট কিছু স্টকের বৃদ্ধির জেরেই এই দুই ইনডেক্সের প্রত্যাবর্তন (Sensex and Nifty)।
সোমবার বাজার বন্ধের সময় সেনসেক্স ছিল ৭৫,৩১৫ পয়েন্টে। যা ০.১০ শতাংশ বা ৭৭ পয়েন্ট বৃদ্ধি হয়েছে। নিফটি৫০ বেড়েছে ৬ পয়েন্ট বা ০.০৩ শতাংশ আর এর জেরে এই সূচক রয়েছে ২৩,৬৫০ পয়েন্টে। তবে এই পয়েন্ট কমেছে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সগুলির।
সেক্টোরাল ইন্ডেক্সগুলির মধ্যে নিফটি আইটি-র বৃদ্ধি হয়েছে সবচেয়ে বেশি। এই বৃদ্ধির পরিমাণ ২.৪৩ শতাংশ। দেশের প্রথম সারির একাধিক তথ্যপ্রযুক্তি সংস্থার স্টকে বৃদ্ধি সেনসেক্স ও নিফটি৫০-র। যা দালাল স্ট্রিটে ইতিবাচক প্রভাব ফেলেছে। এই দিন ফার্মা সেক্টর বেড়েছে ০.৫২ শতাংশ এবং প্রাইভেট ব্যাঙ্ক বেড়েছে ০.২৩ শতাংশ।
সেনসেক্স লিস্টেড স্টকগুলির মধ্যে বেড়েছে ইনফোসিস, টিসিএস, টেক মাহিন্দ্রা-এর মতো আইটি সংস্থার স্টকে। এ ছাড়াও ভারতী এয়ারটেল, বাজাজ ফিনসার্ভ, বাজাজ ফিনান্স, সান ফার্মার শেয়ার দরও বৃদ্ধি পেয়েছে। তবে অন্যদিকে পয়েন্ট কমেছে টাটা স্টিল, পাওয়ার গ্রিড, এনটিপিসি, মারুতি সুজুকি-র (Sensex and Nifty)।

সেনসেক্সে লিস্টেড স্টকগুলির মধ্যে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে ইনফোসিস, টিসিএস, টেক মাহিন্দ্রা-এর মতো আইটি সংস্থার স্টকে। এ ছাড়াও ভারতী এয়ারটেল, বাজাজ ফিনসার্ভ, বাজাজ ফিনান্স, সান ফার্মার শেয়ার দরও উল্লেখযোগ্য বেড়েছে।
আরও পড়ুন: Sona Pappu: পলাতক থেকে আদালতে! সোনা পাপ্পুর বিরুদ্ধে আর কী কী চাঞ্চল্যকর তথ্য পেল ইডি
মার্কেট ঘুরে দাঁড়ানোর বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, ‘পশ্চিম এশিয়ার পরিস্থিতি, তেলের দাম, টাকার পতনের মতো একাধিক ফ্যাক্টরে বাজারের সেন্টিমেন্ট ছিল নেগেটিভ। সকালে দুই ইনডেক্সে বড় পতন হয়েছে। যদিও দিনের শেষে সেই ক্ষতি সামলে নিয়েছে শেয়ার বাজার। শেষ ক্লোজিংয়ের তুলনায় সামান্য বেশি পয়েন্টে এন্ডিং হয়েছে দুই বেঞ্চমার্ক ইনডেক্সের। আইটি এবং ব্যাঙ্কিং স্টকে ভ্যালু বায়িং এই প্রত্যাবর্তনের পক্ষে সহায়ক হয়েছে (Sensex and Nifty)।’


