Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পরের মরশুমে আইপিএল খেলা নিয়ে মুখ খুললেন ধোনি (MS Dhoni)।
এই মরশুমই শেষ আইপিএল ধোনির? (MS Dhoni)
ভারতীয় ক্রিকেটে অন্যতম বড় নাম মহেন্দ্র সিং ধোনি। তাঁকে ঘিরে সমর্থকদের মধ্যে দেখা গেছে আবেগ এবং ভালবাসার এক তীব্র বিস্ফোরণ। মাঠে না নেমেও যেন মাঠেই থাকেন বা বলা ভাল ভক্তদের মনে থাকেন রাজার মত। কিন্তু সেই ধোনিকে এবার একটিও ম্যাচ খেলতে দেখলেন না সমর্থকরা (MS Dhoni)।
চলতি আইপিএল-এ চেন্নাইয়ের আর ম্যাচ বাকি রয়েছে গ্রুপ পর্বের। শেষ চারে যাওয়ার সম্ভাবনাও এই মুহূর্তে বেশ কঠিন। সমর্থকদের অপেক্ষা থাকে হলুদ জার্সিতে ধোনিকে দেখার। তবে এবার সেই আশা পূরণ হয়নি এখনও। চোটের কারণে এখনও তিনি খেলতে পারেননি একটিও ম্যাচ। দলের তরফেও এমনটাই জানানো হয়েছে। তবে ভক্তদের মধ্যে জল্পনা বাড়ছে এই আইপিএল-এই কি ধোনি ইতি টানতে চলেছেন তাঁর আইপিএল কেরিয়ারের? এবার অবসর নিয়ে মুখলেন ধোনি নিজেই।
সোমবার নিজেদের ঘরের মাঠে হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামে চেন্নাই। এর আগের ম্যাচগুলিতে মাঠেও ছিলেন না ধোনি তবে এই ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন মাহি। ম্যাচ না খেললেও ছবি তোলার জন্যও মাঠে নামেন ধোনি। সেখানে সুরেশ রায়নার সঙ্গে দেখা হয় ধোনির এবং দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তাও হয়। ম্যাচ শেষে সেই আলাপচারিতার কথা প্রকাশ্যে আনেন ধোনির প্রাক্তন সতীর্থ (MS Dhoni)।

রায়না ধোনিকে বলেন, ‘তুমি আইপিএল ২০২৬-কে মিসড কল দিচ্ছ। এটা কিন্তু গণ্য করা হবে না। আগামী মরশুমে তোমায় ফিরে আসতেই হবে।’ এর উত্তরে ধোনি যা বলেন তাতেই মন ভেঙে সমর্থকদের। রায়নার এই কথার উত্তরে ধোনি জানান, ‘আমার শরীর এখনও কিছুটা দুর্বল।’ এর উত্তরে রায়না কিছুটা হলেও চমকে যান। তিনি ফের বলেন, ‘আমরা এ সব কিছু বিশ্বাস করছি না। তোমায় খেলতেই হবে।’ তবে রায়না এটা স্পষ্ট করেছেন যে ধোনির ব্যক্তিগত সিদ্ধান্ত এটা। আগামী মরশুমে ধোনির খেলা নিয়ে রায়না আশাবাদী হলেও ভক্তরা সিঁদুরে মেঘ দেখছেন।
আরও পড়ুন: Damayanti Sen: কোণঠাসা দময়ন্তী সেনকে ফিরিয়ে আনলেন শুভেন্দু
এমএস ধোনির এই উত্তর সামনে আসার পর থেকেই জল্পনা বেড়েছে এবং হতাশ হয়েছেন সমর্থকরা। গত মরশুমে হাঁটুর সমস্যায় ভুগেছিলেন ধোনি। এবার খেলতে পারেননি একটিও ম্যাচ। সেখান থেকেই আগামী মরশুমে চেন্নাইয়ের হয়ে ধোনিকে দেখার সম্ভাবনা কম বলেই মনে করছেন ক্রিকেট ভক্তদের একাংশ (MS Dhoni)।


