Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি আইপিএল-এ এই মুহূর্তে একটি জায়গার জন্য লড়াই পাঁচটি দলের (IPL 2026)।
তিন দলের জায়গা নিশ্চিত প্লে-অফে (IPL 2026)
চলতি আইপিএল-এ গ্রুপ পর্বের খেলা প্রায় শেষের দিকে। সোমবার রাতে চেন্নাইয়ের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয় হায়দরাবাদ। এই ম্যাচের আগে শেষ চারে প্রথম দল হিসেবে জায়গা পাকা করে নিয়েছিল বেঙ্গালুরু। আর এই ম্যাচের পর আরও দুই দল হিসেবে জায়গা নিশ্চিত করল গুজরাট এবং হায়দরাবাদ। এখন অবকি একটি জায়গার জন্য লড়াই পাঁচটি দলের মধ্যে। সেই তালিকায় রয়েছে কলকাতা (IPL 2026)। কিন্তু কোন অঙ্কে প্লে-অফের রাস্তা খুলবে কেকেআর-এর?
রাজস্থান রয়্যালস
শেষ চারে পাঁচ দলের মধ্যে অনেকটাই এগিয়ে রয়েছে রাজস্থান রয়্যালস। এই মুহূর্তে তাদের সংগ্রহে রয়েছে ১২ পয়েন্ট। বাকি দুই ম্যাচ জিতলে ১৬ পয়েন্টে পৌঁছে যাবে তারা। তাহলে শেষ চার প্রায় নিশ্চিত। বাকি চারটে দল তাহলে ছিটকে যাবে। তবে একটি জিতে একটি হারলে তখন তাকিয়ে থাকতে হবে বাকিদের ম্যাচের দিকে (IPL 2026)।
কলকাতা নাইট রাইডার্স
কলকাতা নাইট রাইডার্সের ১২ ম্যাচে রয়েছে ১১ পয়েন্ট। বাকি দুই ম্যাচ তাদের খেলতে হবে মুম্বই এবং দিল্লির বিরুদ্ধে। দুই ম্যাচ জিতলে তারা শেষ করবে ১৫ পয়েন্টে। তবে সেক্ষত্রে এক ম্যাচ হারতে হবে রাজস্থানকে। তবেই রাস্তা খুলবে কেকেআর-এর। কিন্তু সেখানেও বাধা রয়েছে। সেই সময় লড়াই হবে পাঞ্জাবের সঙ্গে আর দুজনের পয়েন্ট যদি ১৫ হয় তবে নেট রান রেটের দিক থেকে উঠে যাবে পাঞ্জাব। শেষ দুই ম্যাচে জেতার পাশাপাশি কলকাতাকে বড় ব্যবধানে জিততে হবে।

পাঞ্জাব কিংস
দুরন্ত শুরু করেও পাঞ্জাবকে এখন অপেক্ষা করতে হচ্ছে প্লে-অফে যাওয়ার। এই মুহূর্তে ১৩ পয়েন্ট শ্রেয়স আইয়ারদের। শেষ ম্যাচ LSH-কে হারালে ১৫ পয়েন্ট হবে তাদের। সেখানেও রাজস্থান একটি ম্যাচ হারলে তবেই ভাগ্য খুলবে পাঞ্জাবের। তবে বাকি দুই ম্যাচ আবার কলকাতা জয় পেলে তাকিয়ে থাকতে হবে নেট রান রেটের দিকে (IPL 2026)।
আরও পড়ুন: MS Dhoni: পরের আইপিএল-এ দেখা যাবে না ধোনিকে? মাহির কথায় ‘হৃদয় ভাঙার গান’
চেন্নাই সুপার কিংস
সোমবার ম্যাচ হেরে অঙ্ক আরও কঠিন হয়ে গেছে চেন্নাইয়ের। ১২ পয়েন্ট রয়েছে তাদের। হাতে রয়েছে একটি ম্যাচ। সেখান থেকে তাদের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। চেন্নাইয়ের শেষ চারে যেতে হলে পাঞ্জাবকে হারতে হবে শেষ ম্যাচ। রাজস্থানকে হারতে হবে দুই ম্যাচ। এর পাশাপাশি রয়েছে জটিল নেট রান রেট।
দিল্লি ক্যাপিটালস
এই মুহূর্তে দিল্লির পয়েন্ট ১২। প্লে-অফের লড়াইতে টিকে থাকতে হলে কলকাতার বিরুদ্ধে ম্যাচ জিততেই হবে। তবে তাতেও তাদের পয়েন্ট হবে ১৪। নেট রান রেটের দিক থেকেও অনেকটাই পিছিয়ে দিল্লি ক্যাপিটালস। সেখান দিয়ে দেখলে প্লে-অফের আশা কার্যত আর নেই বললেই চলে অক্ষর প্যাটেলদের (IPL 2026)।


