Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সঞ্জীব মল্লিক, ইন্দাস: জলে ডুবে মর্মান্তিক মৃত্যু দুই ভাইয়ের (River Mishap)। বাঁকুড়া জেলার ইন্দাস থানার জাগলদ্বীপ গ্রামের বাসিন্দা শুভজিৎ রুইদাস (ছয় বছর বয়স) এবং সৌমেন রুইদাস (চার বছর বয়স). সম্পর্কে তারা দুই ভাই।
কীভাবে মৃত্যু? (River Mishap)
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে বাড়িতে (River Mishap) খাবার খেয়ে দুই ভাই গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া দারকেশ্বর নদীতে খেলতে যায়। কিছুক্ষণ খেলার পর তারা জলের কাছে হাত পা ধুতে যায়। কোন কারনে দুই ভাই জলে তলিয়ে যায়। প্রাথমিক ধারণা অসতর্কতার কারণেই এই বিপত্তি।
গ্রামজুড়ে শোকের ছায়া
দীর্ঘ সময় পর স্থানীয় এক বাসিন্দা সেখানে স্নান করতে গেলে জলের তলায় তার পায়ে বাঁধে এক ভাই। তড়িঘড়ি খবর দেওয়া হয় গ্রামবাসীদের। গ্রামবাসীরা ছুটে গিয়ে সেখান থেকে দুই ভাইয়ের নিথর দেহ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ আসে। মৃতদেহ থানায় নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে নদীর চরে গোটা গ্রাম শোকে ভেঙে পড়ে। দুই সন্তানকে হারিয়ে শিশুদের মা ও বাবা কান্নায় ভেঙে পড়েন। বুধবার, মৃতদেহ ময়না তদন্ত করা হবে বিষ্ণুপুর জেলা হাসপাতালে।
আরও পড়ুন: Illegal Occupy: বিজয়গঞ্জে পুলিশের কড়া অভিযান, রেলের জমিতে বেআইনি দখল, উচ্ছেদ শুরু


