Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মুম্বইয়ের বিরুদ্ধে জেতা ছাড়া কলকাতা নাইট রাইডার্সের কাছে অন্য কোনও রাস্তা খোলা নেই (KKR vs MI)।
কলকাতার কাছে মরণ-বাঁচন লড়াই (KKR vs MI)
মঙ্গলবার রাজস্থান জেতার পর কলকাতার চাপ আরও বেড়েছে। এই মুহূর্তে সাংবাদিক সম্মেলনে বলা নাইটদের বলা কথা শুনতে বাকি আর পাঁচটা দলের কথার মত। সব দলই ম্যাচে নামে জেতার জন্য তবে কলকাতার কাছে জেতা ছাড়া অন্য কোনও পথ খোলা নেই সেটাও সব্বার জানা। শুরুর দিকে যদি বেশ কয়েকটি হাতছাড়া না করে আসতো কলকাতা তবে শেষে এই চাপে পড়তে হত না দলকে। এমনকি বাকি দলের দিকেও তাকিয়ে থাকতে হত না। এই মুহূর্তে জটিল অঙ্কের মুখে নাইট শিবির। রাজস্থান যদি আর একটি ম্যাচ জিতে যায় তবেই বাজিমাত করবেন বৈভবরা। সঙ্গে সঙ্গে এই মরশুমের আইপিএল যাত্রা শেষ হবে কলকাতার (KKR vs MI)।
এই আবহে মুম্বইয়ের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। চলতি মরশুমের অভিযান নাইটরা শুরু করেছিল মুম্বইয়ের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে। সেই ম্যাচ হারতে হয়েছিল রাহানেদের। আবার এসে এই গুরুত্বপূর্ণ সময়ে নাইটরা মুখোমুখি হবে সূর্যকুমার যাদবদের। এই ম্যাচ হারলেও কলকাতার আশা প্রায় শেষ।

এমন অবস্থায় যে কেকেআর খুব স্বস্তিতে রয়েছে এমনটা নয় যদিও সেটা থাকার কথাও নয়। চিন্তা বাড়ছে বরুণ চক্রবর্তীকে নিয়েও। মঙ্গলবার মাঠে এলেও সেইভাবে বোলিং অনুশীলন করতে দেখা যায়নি তাঁকে। ফলে তাঁর খেলার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে এই ম্যাচে পাথিরানাও খেলবেন না চোটের জন্য। এই লঙ্কান তারকাকে কলকাতা এই মরশুমে প্রায় পেলোই না। সেই দিক থেকে ভরসা থাকবে অনুকূল রায়ের উপর। অন্যদিকে দলের অন্যতম সেরা ভরসা সুনীল নারিন। রোহিতদের বিরুদ্ধে নারিনই যে কলকাতার সেরা বোলিং অস্ত্র সেই বিষয়ে সন্দেহ নেই (KKR vs MI)।

কলকাতার বিরুদ্ধে মুম্বই মোটামুটি তাঁদের পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামতে চলেছে। দলের সঙ্গে যোগ দিয়েছেন সূর্যকুমার যাদব এবংহ হার্দিক পান্ডিয়া। আবার ইডেনে আলাদাই ছন্দে থাকেন রোহিত শর্মা। ক্রিকেটের নন্দন-কাননে তিনি বারবার বিপক্ষের বিরুদ্ধে জ্বলে উঠেছেন সেটা আইপিএল হোক বা আন্তর্জাতিক ক্রিকেট। সেখানে অভিষেক নায়ারের ছাত্রদের জন্য আজকের ম্যাচে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ।
আরও পড়ুন: Kolkata Traffic Police: কলকাতায় ট্রাফিক পুলিশের কাজ প্রশংসনীয়, গ্রীষ্মে মিলবে বাড়তি স্বস্তি
কুইন্টন ডি’কক এবং অলরাউন্ডার রাজ অঙ্গদ বাওয়া চোটের কারণে পুরোপুরি ছিটকে গিয়েছেন বলেই জানিয়েছে মুম্বই শিবির। তবে প্রোটিয়া তারকা ডি’কক আগেই চোটের কবলে পড়েছিলেন। আজকের পিচে যথেষ্ট রান ওঠার সম্ভাবনা রয়েছে আর সেই দিক থেকে নাইট ব্যাটারদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে (KKR vs MI)।


