Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পোলাও মানেই শুধু হলুদ পোলাও (Keema Pulao) নয়। একটু অন্যরকম স্বাদ পেতে বাড়িতেই বানিয়ে নিতে পারেন সুস্বাদু কিমা পোলাও। ঝরঝরে ভাত, মশলাদার কিমা এবং সুগন্ধি মশলার মেলবন্ধনে এই পদটি দুপুরের বা রাতের খাবারে এনে দিতে পারে বাড়তি স্বাদ। রান্নাটিও খুব সহজ।
লাগবে কী কী? (Keema Pulao)
বাসমতি চাল ২ কাপ, খাসির বা চিকেনের (Keema Pulao) কিমা ৩০০ গ্রাম, পেঁয়াজ কুচি ২টি, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, টমেটো কুচি ১টি, দই ২ টেবিল চামচ, কাঁচালঙ্কা ২টি, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, সামান্য জিরে, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, ঘি ও সাদা তেল পরিমাণমতো।
বানাবেন কীভাবে?
প্রথমে বাসমতি চাল ভালো করে ধুয়ে ২০ মিনিট ভিজিয়ে রাখুন। এবার কড়াইয়ে তেল ও সামান্য ঘি গরম করে দারচিনি, এলাচ, লবঙ্গ ও তেজপাতা দিয়ে ফোড়ন দিন। পেঁয়াজ দিয়ে হালকা বাদামি করে ভেজে আদা-রসুন বাটা ও কাঁচালঙ্কা দিন। এরপর কিমা দিয়ে ভালোভাবে কষতে থাকুন। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো ও টমেটো দিয়ে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত রান্না করুন। তারপর দই দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন।
আরও পড়ুন: Puja Ration Package: পুজোয় বড় উপহার, অর্ধেক দামে মিলবে রেশন!
এবার ভেজানো চাল দিয়ে কিমার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। প্রয়োজনমতো গরম জল দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করুন। চাল সেদ্ধ হয়ে জল শুকিয়ে এলে উপর থেকে গরম মশলা ও এক চামচ ঘি ছড়িয়ে দিন। পাঁচ মিনিট ঢেকে রেখে নামিয়ে নিন।

