Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পুজোর আগে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশে বড়সড় রদবদল (Medinipur)। একাধিক পুলিশ আধিকারিকের ট্রান্সফার ও পোস্টিং অর্ডার প্রকাশ করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, মোট ৯ জন পুলিশ আধিকারিককে জেলার বিভিন্ন থানা ও পুলিশ ইউনিটে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। জনস্বার্থের কথা উল্লেখ করেই এই বদলি ও পোস্টিং করা হয়েছে বলে নির্দেশিকায় জানানো হয়েছে।
গড়বেতা ও দাসপুরে ওসি পদে অদলবদল (Medinipur)
রদবদলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল গড়বেতা ও দাসপুর থানার ওসি পদে পরিবর্তন। গড়বেতা থানার ওসি এসআই শুভঙ্কর রায়-কে বদলি করে দাসপুর থানার ওসি করা হয়েছে। অন্যদিকে দাসপুর থানার ওসি এসআই প্রদীপ সিংহ-কে পাঠানো হয়েছে গড়বেতা থানায়। অর্থাৎ দুই থানার ওসি পদে কার্যত অদলবদল করা হয়েছে।
কোটওয়ালি ও জোরাগেড়িয়াতেও পরিবর্তন (Medinipur)
কোটওয়ালি থানার এসআই দিগন্ত বিশ্বাস-কে জোরাগেড়িয়া আইসির ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে জোরাগেড়িয়া আইসির ইনচার্জ এসআই সুভাষ চক্রবর্তী-কে কোটওয়ালি থানায় পাঠানো হয়েছে। ফলে এই দুই পুলিশ ইউনিটেও নেতৃত্বে পরিবর্তন এল।
বিট হাউস থেকে থানায় নতুন দায়িত্ব (Medinipur)
চন্দ্রকোনা রোড বিট হাউসের ইনচার্জ এসআই অনুপ ভট্টাচার্য-কে খড়গপুর লোকাল থানায় বদলি করা হয়েছে। কালাইকুণ্ডা বিট হাউসের ইনচার্জ এসআই পরিমল কুম্ভকার-কে পাঠানো হয়েছে চন্দ্রকোনা রোড বিট হাউসে। পাশাপাশি খড়গপুর লোকাল থানার এসআই মহঃ খাইরুল বারি খান-কে কালাইকুণ্ডা বিট হাউসের ইনচার্জ করা হয়েছে।
আরও পড়ুন: Suvendu on Mamata: মমতার পায়ে “ভুয়ো” চোট, তদন্তের দাবি শুভেন্দুর
দান্তন ও সাইবার ক্রাইমেও নতুন পোস্টিং
রদবদলের তালিকায় রয়েছে লাইন ওআর-এ থাকা এসআই পুরুষোত্তম পাণ্ডে। তাঁকে দান্তন থানায় পোস্টিং দেওয়া হয়েছে। অন্যদিকে দান্তন থানার পিএসআই দেবায়ন জানা-কে বদলি করে সাইবার ক্রাইম থানায় পাঠানো হয়েছে।



