Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: হাওড়ার জেলাশাসকের সঙ্গে বৈঠকের পর দুর্গাপুরে ৫ জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সকাল দশটায় প্রথমে বেলুড়মঠে পুজো দেওয়ার পর হাওড়ার জেলাশাসকের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভোটে জেতার পর থেকেই অনিল কাপুরের “নায়ক” সিনেমার মত জোর কদমে কাজ হচ্ছে। আগামী দিনেও তা হবে এটাই সাধারণ মানুষ বিশ্বাস করছেন।
প্রশাসনিক বৈঠকে (Suvendu Adhikari)
দুর্গাপুরের সৃজনী হলে প্রশাসনিক বৈঠকে জেলাশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনার-সহ গুরুত্বপূর্ণ দফতরের আধিকারিকরা উপস্থিত থাকবেন বৈঠকে। এ ছাড়া থাকবেন পাঁচটি জেলার নবনির্বাচিত বিধায়করা। রাজ্য রাজনীতিতে এই পাঁচ জেলার গুরুত্ব অপরিসীম। বিশেষ করে শিল্পাঞ্চলে শিল্পায়ন নিয়ে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সে দিকে তাকিয়ে রয়েছে দক্ষিণবঙ্গের মানুষ।

কোন কোন জেলায় (Suvendu Adhikari)
পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়ার, বিশেষ ভাবে নজর দিচ্ছেন এই ৫ জেলায়। গত ৯ মে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন শুভেন্দু। শুরু থেকেই সংকল্পপত্রে দেওয়া প্রতিশ্রুতিগুলি পূরণের লক্ষ্যে বদ্ধপরিকর সরকার।
আরও পড়ুন: Derby 2026: আইএসএল ভাগ্য নির্ধারণের ডার্বি! উন্মাদনায় ফুটছে বাংলা
ইতিমধ্যেই অন্নপূর্ণ যোজনা, মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবা, বিএসএফকে সীমান্তে জমি হস্তান্তর, স্বচ্ছতার উদ্দেশে স্বচ্ছ ভারত মিশন চালু, আয়ুষ্মান ভারতের মতো কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে চালুর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে নয়া সরকার।



