Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বৃহস্পতিবার সকাল থেকেই চাঙ্গা বাজার এবং গিফ্ট নিফটি-তেও বৃদ্ধির ইঙ্গিত (Gift Nifty)।
দালাল স্ট্রিটে চাঙ্গা ভাব (Gift Nifty)
চলতি সপ্তাহের অনেক অস্থিরতার মধ্যে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন করেছে ভারতের শেয়ার বাজার। বুধবার নেগেটিভ স্টার্ট করেও উত্থান হয়েছে বিপুল গতিতে। সেনসেক্স বেড়েছে ১১৭ পয়েন্ট বা ০.১৫ শতাংশ এবং নিফটি৫০ বেড়েছে ৪১ পয়েন্ট বা ০.১৭ শতাংশ। বৃহস্পতিবারও এই ধারা বজায় থাকার আশা করছেন লগ্নিকারীরা। গিফ্ট নিফটি এবং এশিয়ার বিভিন্ন বাজার সেই ইঙ্গিত দিয়েছে (Gift Nifty)।
বৃহস্পতিবার সকালে গিফ্ট নিফটি বেড়েছে ১৬৬.৫ পয়েন্ট বা ০.৭০ শতাংশ। এই বৃদ্ধি পজিটিভ স্টার্টের ইঙ্গিত দিচ্ছে। সেই সঙ্গে ইন্ডিয়া ভিক্স ১.২৬ শতাংশ কমে ১৮.৪৪ লেভেলে নেমেছে।
এশিয়ার বাজারে বৃহস্পতিবার সকাল থেকেই বুলিশ ভাব বজায় রয়েছে। জাপানের শেয়ার বাজার নিক্কেই ২২৫ বা ৩.০৬ শতাংশ বেড়েছে। অন্যদিকে কোরিয়ার অন্যতম প্রধান স্টক মার্কেট ইনডেক্সও বেড়েছে। এর পাশাপাশি হংকোং এবং অস্ট্রেলিয়ার বাজারও চাঙ্গা রয়েছে এই দিন সকাল থেকেই।

শেষ ট্রেডিং সেশনে আমেরিকার শেয়ার বাজারেও বৃদ্ধি লক্ষ্য করা গেছে। ওয়াল স্ট্রিটের শেয়ার সূচক ১ শতাংশের বেশি বৃদ্ধি হয়েছে। এই সব দেশের শেয়ার বাজার বৃদ্ধির পক্ষে সহায়ক হয়েছে। এই সব মিলিয়ে ইতিবাচক প্রভাব পড়েছে শেয়ার মার্কেটে। এই আবহে দাঁড়িয়ে বিশ্লেষকরা কয়েকটি স্টকের পরামর্শ দিচ্ছেন জেনে নিন (Gift Nifty)।
আরও পড়ুন: Pakistan Spy: কলকাতায় পাক গুপ্তচর চক্রের জাল? গ্রেফতার জাফর রিয়াজে চাঞ্চল্য!
- ইন্ডিগো পেইন্টস: এই সংস্থার স্টক নিয়ে আশাবাদী বিশেষজ্ঞরা। এই সংস্থার স্টকের দাম ৯৮৩ টাকা। স্টপ লস ৯৪০ টাকা এবং টার্গেট প্রাইস ১০৯০ টাকা।
- টিমকেন ইন্ডিয়া: এই সংস্থার স্টক নিয়ে আশাবাদী বিশেষজ্ঞরা। এই সংস্থার স্টকের দাম ৩৬৫৬ টাকা। এর স্টপ লস ৩৫৫০ টাকা এবং টার্গেট প্রাইস ৩৯৮৫ টাকা।
- গোদাবরী পাওয়ার অ্যান্ড ইস্পাত: এই সংস্থার স্টক নিয়ে আশাবাদী বিশেষজ্ঞরা। এই সংস্থার স্টকের দাম ৩০৬ টাকা। এর টার্গেট প্রাইস ৩৮০ টাকা এবং স্টপ লস ২৮৩ টাকা।
- সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস: এই সংস্থার স্টক নিয়ে আশাবাদী বিশেষজ্ঞরা। এই সংস্থা স্টকের দাম ৮৫৩ টাকা। এর টার্গেট প্রাইস ৯৮০ টাকা এবং স্টপ লস ৭৯৫ টাকা (Gift Nifty)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


