Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: হাওড়ার জেলাশাসকের সঙ্গে বৈঠকের পর দুর্গাপুরে ৫ জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সকাল দশটায় প্রথমে বেলুড়মঠে পুজো দেওয়ার পর হাওড়ার জেলাশাসকের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে এসেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ।

প্রশাসনিক বৈঠকে (Suvendu Adhikari)
দুর্গাপুরের সৃজনী হলে প্রশাসনিক বৈঠকে জেলাশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনার-সহ গুরুত্বপূর্ণ দফতরের আধিকারিকরা উপস্থিত থাকবেন বৈঠকে। এ ছাড়া থাকবেন পাঁচটি জেলার নবনির্বাচিত বিধায়করা। রাজ্য রাজনীতিতে এই পাঁচ জেলার গুরুত্ব অপরিসীম। বিশেষ করে শিল্পাঞ্চলে শিল্পায়ন নিয়ে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সে দিকে তাকিয়ে রয়েছে দক্ষিণবঙ্গের মানুষ।

আরও পড়ুন: Central Forces: বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
বেলুড় মঠ দর্শন (Suvendu Adhikari)
মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথম বেলুড় মঠ দর্শন করলেন শুভেন্দু অধিকারী ।হাওড়া বেলুড় মঠ হয়ে বেলুড় মঠে সারোদা মন্দির এবং বিবেকানন্দ মন্দির নাম কৃষ্ণ মন্দির পূজো দিয়ে বেলুড় মঠের মহারাজদের সঙ্গে কথা বলে তারপরেই হাওড়া ডিএম অফিসে মিটিং করবে শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই ডিএম অফিস এসে উপস্থিত হয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী



