Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অঙ্গকৃশের জায়গায় কনকাশন সাব হিসেবে নামানো প্লেয়ারকে নিয়ে বিতর্ক (KKR)।
বিতর্কে নাইট বাহিনী (KKR)
চলতি আইপিএল-এ বেশ কয়েকটি বিতর্কিত ঘটনা ঘটেছে। যার মধ্যে সম্প্রতি বিতর্কিত ঘটনাটি ঘটেছে বুধবার ইডেন গার্ডেন্সে। মুম্বই বনাম কলকাতার ম্যাচে প্লেয়ার বদল নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনাটি কেকেআর-কে কেন্দ্র করে। ম্যাচ চলাকালীন অঙ্গকৃশ রঘুবংশীর জায়গায় কনকাশন সাব হিসেবে নামানো হয় তেজস্বী সিং দাহিয়াকে (KKR)। কিন্তু সেখানে প্রশ্ন উঠছে অঙ্গকৃষের চোট মনে হচ্ছিল আঙুলে সেখানে মাথায় চোট দেখিয়ে সাব নামানো যায় কিনা?
মুম্বইয়ের ইনিংসের মাঝপথে এই বিভ্রান্ত্রির সূত্রপাত হয়। ১১ তম ওভারে বরুণ চক্রবর্তীর বলে ক্যাচ ধরতে গিয়ে চোট পান তিনি। এরপর তাঁকে উইকেটকিপিং চালিয়ে যেতে দেখা যায় তাঁকে। তবে শেষ পর্যন্ত ১৪ তম ওভারে মাঠের বাইরে চলে যান তিনি এবং বাকি ইনিংস উইকেটকিপিং করেন তেজস্বী।

তবে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে ইনিংস বিরতিতে। কলকতার তরফে অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ঘোষণা করা হয় আর সেটা নিয়েই বাড়ে বিতর্ক। সেই পোস্টে জানানো হয় অঙ্গকৃশের কনকাশন সাবস্টিটিউট হিসেবে নেমেছেন রমনদীপ সিং। সেখানে অনেকের দাবি অঙ্গকৃশের মাথায় বা ঘাড়ে ছোট লেগেছে বলে মনে হয়নি তাহলে তাঁর পরিবর্ত কীভাবে নামাল কেকেআর (KKR)।

আরও পড়ুন: Cockroach Janta Party: কংগ্রেস-বিজেপি ডাহা ফেল! ককরোচ জনতা পার্টির লাফিয়ে বাড়ছে ফলোয়ার!
তবে এখানেই শেষ নয়। এরপর নতুন মোড় নেয় এই বিতর্ক। রান তাড়া করতে নেমে কলকাতার যখন ২৮ বলে ২৪ রান দরকার তখন রোভম্যান পাওয়েল আউট হন। সেখানে আবার দেখা যায় রমনদীপের বদলে ব্যাট করতে নেমেছেন তেজস্বী। সেখান থেকেই বিভ্রান্তির সূত্রপাত যে কে আসল কনকাশন সাব। যদিও পরে সোশ্যাল মিডিয়ার পোস্টটি মুছে ফেলা হয়েছে। আর সেখান থেকেই বিতর্ক আরও তীব্র হয়েছে।
নিয়ম অনুযায়ী কোনও ক্রিকেটার যদি মাথায় বা ঘাড়ে চোট পান তবে তবে তাঁর কনকাশন সাবস্টিটিউট নামাতে পারে দল তবে সেক্ষত্রে তাঁকে সেই একই ধরণের প্লেয়ার হতে হবে। অর্থাৎ কোনও পেসার চোট পেলে তাঁর জায়গায় পেসারই নামাতে হবে। এই নিয়ম যাতে কোনও দল বাড়তি সুবিধা না পায়। তবে কলকাতার পক্ষ থেকে এই বিতর্কের বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি (KKR)।


