Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সূত্রের খবর অনুযায়ী চেন্নাই দলের কতৃপক্ষের সঙ্গে ধোনির সম্পর্কের অবনতি ঘটেছে বিগত দুই বছরে (MS Dhoni)।
চেন্নাই ছাড়ার পথে ধোনি? (MS Dhoni)
চলতি আইপিএল-এ আবার নতুন করে চর্চায় ধোনি এবং চেন্নাইয়ের সম্পর্ক। বৃহস্পতিবার গুজরাটের সঙ্গে ম্যাচের আগে দলের সঙ্গে আহমেদাবাদ না গিয়ে রাঁচি ফিরে গেছেন ধোনি। হঠাৎ করে ধোনির নিজের বাড়ি চলে যাওয়া নিয়ে বিতর্কের সূত্রপাত। এই মরশুমে একটিও ম্যাচ খেলেননি ধোনি। এগুলো কেন্দ্র করেই শুরু হয়েছে নানা জল্পনা (MS Dhoni)।
চলতি আইপিএল-এর শুরু থেকেই চোটের জন্য মাঠের বাইরে রয়েছেন এমএস ধোনি। জানা গিয়েছিল তাঁর পায়ের পেশিতে টান লেগেছিল। প্রথমে বলা হয়েছিল দুই সপ্তাহ বাইরে থাকবেন তিনি কিন্তু আইপিএল-এর গ্রুপ পর্বের খেলা প্রায় শেষ। সেখানে একদিনও মাঠে নামেননি। সমর্থকদের অপেক্ষা শুধু বেড়েছে কিন্তু মাহিকে মাঠে নামতে দেখা যায়নি।

ধোনিকে নিয়ে ধোঁয়াশা দিন দিন বেড়েছে। পরে ধোনিকে অনুশীলন ককরতে দেখা যায় এবং সেখানে উইকেটকিপিংও করেন তিনি। সেই কারণে সমর্থকদের মধ্যে তাঁকে নিয়ে আশার এল সঞ্চার হয়। কিন্তু সেই আলো ছিল মরীচিকার মত। দেখা গিয়েও মিলিয়ে যেতে সময় লাগেনি। এমনকি বেশিরভাগ ম্যাচে মাঠেও ছিলেন না তিনি। শুধু হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে তাঁকে মাঠে দেখা যায় (MS Dhoni)।
নতুন রিপোর্ট অনুযায়ী ধোনির চোট পুরোপুরি সেরে গেছিল। শেষদুটি ম্যাচ খেলার জন্য প্রস্তুতও ছিলেন তিনি। কিন্তু দলের ভারসাম্য রক্ষার কারণে মাঠে নামতে চাননি। তবে সমর্থকদের আবেগ যেমন একদিকে রয়েছে তেমন রয়েছে চেন্নাই টিম ম্যানেজমেন্টের স্পষ্ট করে কিছু না জানানো।
এখন থেকেই প্রশ্ন নিচ্ছে অন্য জল্পনা। সোমবার হায়দরাবাদের বিরুদ্ধে খেলার কথা থাকলেও তাঁর বুড়ো আঙুলে চোট লেগেছে শোনা যায়। সেই কারণেই নাকি ধোনি ফিরে গেছেন বাড়িতে। তবে প্রশ্ন উঠছে অন্য জায়গায়। কিছু রিপোর্টে দাবি করা হচ্ছে যে চেন্নাই কতৃপক্ষের সঙ্গে ধোনির সম্পর্কের অবনতির কারণেই নাকি তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন: Debraj Chakraborty: আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ, গ্রেফতার হতে পারেন অদিতি-দেবরাজ!
২০২৪ সালে ধোনি নেতৃত্ব ছাড়ার পর সেই ভার তুলে দেওয়া হয় ঋতুরাজের উপর। এরপর থেকে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে ধোনির সঙ্গে কোনও পরামর্শ করা হয়নি। এমনি এও শোনা গেছিল যে ধোনির পরিবর্ত হিসেবেই দলে নেওয়া হয়েছে সঞ্জু স্যামসনকে। সেই বিষয়েও কিছু জানানো হয়নি ধোনিকে। ধোনি এবং চেন্নাই শিবিরের মধ্যে সম্পর্ক আগের মত নেই বলেই খবর। ধোনিকে হয়ত আর ২০২৬ সালের আইপিএল-এ দেখা যাবে না, এমনটাই জল্পনা এখন শোনা যাচ্ছে চেন্নাই শিবিরের অন্দরমহলে (MS Dhoni)।


