Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন ওয়ানডে বিশ্বকাপে তবে দেখা যাবে না হিটম্যানকে (Rohit Sharma)?
বিশ্বকাপে অনিশ্চিত রোহিত (Rohit Sharma)
আইপিএল শেষ হলেই ভারতের সামনে রয়েছে আফগানিস্তান সিরিজ। সেই সিরিজে স্কোয়াডে রয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। কিন্তু সেটা হলেও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে নিশ্চিত নন রোহিত শর্মা। রোহিতের ফিটনেস নিয়ে সন্দেহে রয়েছেন বোর্ড কর্তারা। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী এমনটাই জল্পনা চলছে (Rohit Sharma)।
বিশ্বকাপের দলে সুযোগ পেতে গেলে বোর্ডের ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সর্বোচ্চ পর্যায়ে ৫০ ওভারের ম্যাচ নিয়ে সন্ধিহান ভারতীয় ক্রিকেট বোর্ড। চলতি মরশুমে হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে কয়েকটি ম্যাচ মিস করার পর তিনি খেলছেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে। এই মুহূর্তে রোহিতের শরীর ৫০ ওভারের ধকল নিতে পারবে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠছে। তবে আফগানিস্তানের বিরুদ্ধে দল নির্বাচনের আগে মুম্বইয়ের থেকে তাঁর ফিটনেস রিপোর্ট চাওয়া হয়েছিল।

বোর্ডের এক সূত্র বলেন, ‘নির্ধারিত তিন সপ্তাহ রোহিত বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে যোগ দেয়নি। ও রোগা হয়ে গিয়েছে ঠিকই। কিন্তু হাই পারফরম্যান্স স্পোর্টের ভার ওর শরীর নিতে পারবে কিনা সেই নিয়ে প্রশ্ন রয়েছে। ওকে ৫০ ওভার ফিল্ডিং করতে হবে। একদিনের ক্রিকেটে আইপিএলের মতো ইমপ্যাক্ট প্লেয়ারের বিকল্প নেই। ৪০ এর কাছাকাছি পৌঁছে গেলে শরীরের আবার নিজের জায়গায় ফিরতে সময় লাগে (Rohit Sharma)।’
এর পাশাপাশি শোনা হচ্ছে ব্যাকআপ হিসেবে নির্বাচকদের নজরে রয়েছেন রাজস্থানের ওপেনার যশস্বী জয়েসওয়াল। বোর্ড সূত্রের খবর, ‘বিশ্বকাপের আগে বেশি একদিনের ম্যাচ নেই। যশস্বীও যথাযথ গেম টাইম পায়নি। ঈশানকে রাখা হয়েছে যাতে প্রয়োজনে ওপেন করতে পারে। রোহিত যদি বিশ্বকাপের দলে সুযোগ না পায়, শুভমন গিল বা যশস্বী জয়েসওয়ালের মধ্যে কেউ চোট পায়, তাহলে আরেকজন ওপেনারকে তৈরি রাখতে হবে।’
আরও পড়ুন: TMC Leader Death: তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতার অস্বাভাবিক মৃত্যু, অভিযোগের তীর বিজেপির দিকে!
তবে অন্যদিকে বিরাট কোহলিকে নিয়ে একদম ভিন্ন মত নির্বাচকদের। বোর্ড সূত্র জানিয়েছে, ‘বর্তমানে কোহলির ফিটনেস এবং ফর্ম অধিকাংশ ভারতীয় ক্রিকেটারের থেকে ভাল। বুঝতে হবে সবসময় বিরাট এবং রোহিতকে একই সারিতে রাখা সম্ভব নয়। বিসিসিআই-এর মেডিক্যাল দলের সঙ্গে কথা বলার পর, রোহিতকে নিয়ে কড়া সিদ্ধান্ত নিতে হবে।’ শেষপর্যন্ত ২০২৭ বিশ্বকাপের দলে রোহিত থাকেন কিনা সেটাই দেখার (Rohit Sharma)।


