Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি মরশুমের আইপিএল-এ চেন্নাই ছিটকে গিয়েছে আর অন্যদিকে একটিও ম্যাচ খেলেননি ধোনি (MS Dhoni)। এখন জল্পনা চলছে পরের মরশুমে ধোনিকে দেখা যাবে কিনা।
ধোনির ভবিষ্যৎ নিয়ে কী বললেন দলের কোচ? (MS Dhoni)
চেন্নাইয়ের আইপিএল অভিযান শেষ কিন্তু তবু তাদের নিয়ে চর্চা অব্যাহত আর সেই চর্চার কেন্দ্রে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এই মরশুমে একটিও ম্যাচে মাঠে না নেমেও তিনি রয়ে গেছেন চর্চায়। চেন্নাই ছিটকে যাওয়ার পর এখন ধোনি ভক্তদের মনে একটাই জল্পনা চলছে যে পরের মরশুমে কি ধোনিকে দেখা যাবে হলুদ জার্সিতে নাকি ইতি টানবেন তিনি কেরিয়ারে (MS Dhoni)?
এই প্রশ্নের উত্তর যখন ক্রিকেটের অলিন্দে ঘুরে বেড়াচ্ছে সেই সময় মাহিকে নিয়ে মুখ খুললেন দলের বোলিং কোচ এরিক সিমন্স। তিনি স্পষ্ট ভাবে জানান আগামী মরশুমে তাঁর খেলার সিদ্ধান্ত ধোনি নিজেই স্বয়ং নেবেন। গুজরাটের বিরুদ্ধে তাদের শেষ ম্যাচের পর সিমন্স জানান পায়ে চোট থাকলেও তিনি অনুশীলনে ভাল ব্যাট করেছেন।

আগামী মরশুমে ধোনিকে আবার দেখা যাবে কিনা সেই নিয়ে তিনি বলেন, ‘আমরা তো চাই সব সময় যে ও থাকুক দলের সঙ্গে।’ এর সোজা তিনি আরও যোগ করেন, ‘ধোনি অনুশীলনে ব্যাট খুব ভাল করেছে। পায়ে চোট থাকার কারণে ঠিক ভাবে দৌড়তে পারছিল না। সেই কারণেই এই মরশুমে নামতে পারেনি ধোনি। নেটে যেভাবে বল খেলছিল অনেকদিন পর এত ভাল ছন্দে ব্যাট করতে দেখলাম ওকে।’
আরও পড়ুন: TMC Councillor Arrest: গ্রেফতার তৃণমূল নেতা, উদ্ধার আগ্নেয়াস্ত্র!
চেন্নাই সমর্থকরা এই মরশুমে হতাশ হলেও তাঁদের আশা পরের মরশুমে তাঁরা দেখতে পারবেন তাঁদের প্রায় মাহিকে। সিমন্স স্পষ্ট করে জানান ধোনি নিজেকে পুরোপুরি প্রস্তুত মনে করলেই ফিরবেন। তাঁর কথা অনুযায়ী, ‘ধোনি নিজেই জানে, কখন ও খেলার জন্য তৈরি। ও নিজেই সিদ্ধান্ত নেবে।’
তিনি ধোনি আবেগে ভেসে বা ব্যক্তিগত কারণ ভেবে সিদ্ধান্ত নেন না সবসময় দলের কথা আগে ভাবেন। সিমন্স বলেন, ‘যদি ও মনে করে এখনও পুরোপুরি তৈরি নয়, তা হলে খেলবে না। আর যদি মনে করে প্রস্তুত, তা হলে অবশ্যই খেলবে। ধোনি সব সময় দলের ভালোর কথা আগে ভাবে, নিজের কথা নয় (MS Dhoni)।’


