Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কল্যাণ দত্ত, পূর্ব বর্ধমান: কালনায় গ্রেফতার তৃণমূল (TMC Councillor Arrest) কাউন্সিলর অনিল বসু। সেই নিয়ে রাজনৈতিক মহলে ছড়িয়েছে চাঞ্চল্য। অনিল বসু ছিলেন কালনা পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বৃহস্পতিবার গভীর রাতে তাকে আটক করে কালনা থানার পুলিশ। পুলিশ সূত্রে দাবি, তাঁর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে। এই ঘটনার পর থেকেই শুরু হয়েছে তুমুল রাজনৈতিক তরজা।
অভিযোগ অস্বীকার (TMC Councillor Arrest)
গ্রেফতারের পর নিজের বিরুদ্ধে আনা সকল অভিযোগ (TMC Councillor Arrest) অস্বীকার করেছেন অনিল বসু। তার দাবি, তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে। এই ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ নেই। তবে এই অভিযোগ মমানতে নারাজ বিজেপি। স্থানীয় বিধায়ক অভিযোগের সুর চড়িয়েছেন তৃণমূল নেতার বিরুদ্ধে।
বিজেপির তীব্র আক্রমণ
কালনার বিজেপি বিধায়ক সিদ্ধার্থ মজুমদার তিনি বলেন, “যত এইরকম দুষ্কৃতী আছে সকলকে ধরা উচিত। আমরা আজকে একটি স্কুলে এসেছি। বাচ্চারা তাদের আশেপাশে এমন লোককে দেখতে চায় যাদের দেখে তারা ইন্সপায়ার্ড হবে। এইরকম দুষ্কৃতীদের দেখতে চায় না। তার মা-বাবা ও তার দাদু দিদারাও দেখতে চান না, মোটকথা কালনা এইরকম দুষ্কৃতীদের দেখতে চায় না। যারা গুন্ডামি করে চুরি করে, কোরাপশানে জর্জরিত। এইরকম লোকেদের এখানে কোন জায়গা নেই। পুলিশ যা অ্যাকশন নেবার তাই নেবে।”


