Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দিনভর অস্বস্তি, চড়া রোদ, ভ্যাপসা গরম (Weather Report) নাজেহাল বঙ্গবাসী। উত্তরবঙ্গ বৃষ্টিতে ভিজলেও দক্ষিণে কবে বৃষ্টি হবে সেই ভাবনাই এখন সকলের মনে। এই বিষয়ে কী জানাল হাওয়া অফিস?
উত্তর-দক্ষিণে কী অবস্থা? (Weather Report)
আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, উত্তরবঙ্গে ভারী (Weather Report) বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কিন্তু দক্ষিনবঙ্গের একাধিক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।
রবিবার সকালেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আকাশে মেঘ জমতে দেখা গিয়েছিল। তবে বেলা বাড়তেই মেঘ কেটে দেখা দেয় সূর্য। সূর্যের চড়া রোদে বাড়তে থাকে অস্বস্তি।
ঝড় বৃষ্টির সম্ভাবনা কবে?
কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বাধিক তাপমাত্রা ছাড়িয়েছে ৩৫ এর ঘর। বাতাসে আর্দ্রতার পরিমান অনেক বেশি।
আরও পড়ুন: Murshidabad Police Raid: হাত বদলের আগেই উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার দুই
তবে বুধবার থেকে দক্ষিনবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমান বাড়তে পারে। গোটা দক্ষিনবঙ্গ জুড়ে ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে থাকছে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা।


