Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রবল বৃষ্টির জেরে ফের বিপর্যয়ের কবলে সিকিম (Sikkim Flood)। বিপদ সীমার উপর দিয়ে বইছে তিস্তা নদী। অনেক পর্যটক আটকে পড়েছেন এই পরিস্থিতিতে। বিচ্ছিন্ন হয়েছে সড়ক পরিষেবা। কতজন পর্যটক এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি।
আশঙ্কিত স্থানীয় বাসিন্দারা (Sikkim Flood)
মেয়ং খোলা উথলে ওঠায় আশঙ্কিত হয়ে পড়েছে (Sikkim Flood) স্থানীয় বাসিন্দারা। সকলেই নদীর তীরবর্তী অঞ্চল ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টায় রয়েছেন। এই পরিস্থিতিতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন মঙ্গনের জেলাশাসক অনন্ত জৈন এবং এস পি এল বি ছেত্রী।
রাস্তাঘাট মোটেই নিরাপদ নয়
পরিস্থিতি খতিয়ে দেখার পর জানা গিয়েছে, যাতায়াতের জন্য রাস্তাঘাট মোটেই নিরাপদ নয়। জলেশ্বর নেমে যাওয়ার পর পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শুধু মঙ্গল বা চুং ঠং সড়ক নয়, ফি ডাং গ্রামের কাছে রাস্তা বন্ধ হয়েছে।
আরও পড়ুনঃ New Town: “টাকা না দিলে কাজ হবে না?” অভিযোগ ঘিরে ধৃত পঞ্চায়েত প্রধান!
বৃষ্টি অব্যাহত
সিকিমের এই বিপর্যয়ের কারণে বৃষ্টি অব্যাহত থাকায় হড়পা বান এবং ভূমিধসের আশঙ্কাও বেড়েই চলেছে। পাহাড়ি এলাকার বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করেছে প্রশাসন। অন্যদিকে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। ফলে সিকিমের পরিস্থিতি কখন ঠিক হবে, তা বলা ভীষণ মুশকিল হয়ে দাঁড়িয়েছে।


