Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ বোমা হামলা, ঈদের আগে কোয়েটায় বিস্ফোরক বোঝাই গাড়ি সামরিক বগিতে আঘাত হানলে ২৪ জন নিহত হয় (Pakistan Train Blast)। পাকিস্তানের কোয়েটায় একটি সামরিক ট্রেনে বোমা হামলায় এখনো পর্যন্ত জানা যাচ্ছে ৫০ জনের বেশি আহত। ঈদ উপলক্ষে সকলে বাড়ি ফিরছিলেন। তারই মাঝে ঘটে এই ভয়াবহ ঘটনা।
হঠাৎই এই আক্রমণ (Pakistan Train Blast)
অন্তত ২৪ জন নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হয়েছেন। সেনা সদস্য ও তাদের পরিবারবর্গ ঈদ উদযাপন করতে যাওয়ার সময় বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ট্রেনের একটি বগিতে আঘাত হানে। এর আগেও এমন ঘটনা ঘটতে দেখা গেছে।
পাকিস্তানি নিরাপত্তা বাহিনী নিঃশেষ (Pakistan Train Blast)
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় একটি সামরিক ট্রেনে বোমা হামলায় অন্তত ২৪ জন নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হয়েছেন বলে রবিবার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন।
/indian-express-bangla/media/media_files/2024/11/05/T3tpRuFLE2NAnKp5rWeU.jpg)
আরও পড়ুন: US Green Card: যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড নীতিতে বড় পরিবর্তন, চাপে পড়বেন অভিবাসীরা
ট্রেনটি সেনা সদস্য ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে কোয়েটা থেকে পেশোয়ার যাচ্ছিল, তখনই বিস্ফোরণটি ঘটে, যা সাম্প্রতিককালে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ওপর অন্যতম মারাত্মক একটি হামলা। পাকিস্তানি নিরাপত্তা বাহিনী শেষ করার ইঙ্গিত বলেও ধরা যায়।



