Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সকাল থেকে সকলের নজরে ছিল ফলতার ভোট (Falta Election Result 2026) বাক্স। জাহাঙ্গীর সরে দাঁড়িয়ে কার্যত বিজেপির জয় নিশ্চিত হয়ে গেছিল বলেই মনে করছে অনেকে।
কুড়ি তম রাউন্ডের গণনা (Falta Election Result 2026)
বর্তমানে কুড়ি তম রাউন্ডের গণনা শেষে (Falta Election Result 2026) , ফলতাই বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট ১ লক্ষ ৪৮ হাজার ৯৯৪। ১০৮৩৬৭ ভোটে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী। ৪০৬২৭ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম।
আরও পড়ুন: Sikkim Flood: বৃষ্টির জেরে বিপর্যস্ত সিকিম, বন্ধ রাস্তাঘাট!
সকাল থেকে এই ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় চলছে ভোট গণনা। মোট ২১ রাউন্ড ভোট গণনা হবে সেখানে।
বিজেপির জয়
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রাপ্ত আসন সংখ্যা ২০৭ টি। ফলতাই এই পুনঃনির্বাচন জিততেই সেই সংখ্যা হয়ে দাঁড়াবে ২০৮ টি। কুড়ি তম রাউন্ডের ফলাফল যা বলছে, তাতে বিজেপি নিজের জয় কার্যত নিশ্চিত করে ফেলেছে।


