Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা: পলাশ নস্কর, দমদম: দমদমে মহিলা ব্যবসায়ীকে শ্লীলতাহানি (BJP Threat Woman), মারধর, হুমকির অভিযোগ। ঘটনাস্থলে আসেন স্থানীয় বিধায়ক অরিজিৎ বক্সী। নারী নির্যাতনের বিরুদ্ধে কড়া বার্তা বিধায়কের। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে নাগেরবাজার থানার পুলিশ। ধৃতদের নাম শ্যামল গোস্বামী ও সুরজ সাউ। আজ তাদের ব্যারাকপুর কোর্টে তোলা হবে।
মহিলা ব্যবসায়ীর সঙ্গে খারাপ আচরণ (BJP Threat Woman)
দমদম রোডে এক মহিলা ব্যবসায়ীর সাথে খারাপ (BJP Threat Woman) আচরণ। খবর পেয়েই ঘটনাস্থলে আসেন স্থানীয় বিধায়ক অরিজিৎ বক্সী। কড়া বার্তা দেন দুষ্কৃতীদের উদ্দেশ্যে বিধায়কের। প্রসঙ্গত, দমদম রোডের উপর দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন এক মহিলা ব্যবসায়ী। মূলত ফাস্টফুডের দোকান চালান তিনি। গত কয়েকদিন ধরে অসুস্থ থাকায় দোকানে যাচ্ছিলেন না। এরপর গতকাল তিনি দোকানে গিয়ে দেখেন তার দোকান অর্ধেক দখল হয়ে গেছে।
বিজেপি কর্মীর পরিচয় দিয়ে মহিলাকে আক্রমণ (BJP Threat Woman)
এই ঘটনার প্রতিবাদ করতে গেলে যারা দোকান দখল করেছিল তারা নিজেদের বিজেপি কর্মী পরিচয় দিয়ে ওই মহিলার ওপর আক্রমণ চালায় বলে মহিলার অভিযোগ। শুধু তাই নয়, তার আরও অভিযোগ, দুই ব্যক্তি শ্লীলতাহানি পর্যন্ত করে। এই ঘটনায় তিনি সঙ্গে সঙ্গে স্থানীয় বিজেপি নেতৃত্বর সাথে যোগাযোগ করলে তারা তাকে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হতে বলেন এবং যথাযথ সাহায্য করেন। তারপরেই ওই মহিলা নাগেরবাজার থানার দারুস্থ হন গোটা ঘটনা লিখিত আকারে পুলিশের কাছে জমা দেন।
আরও পড়ুন: EIMPA New President: একই গিল্ড দুই সভাপতি! একজন স্থায়ী আরেকজন অস্থায়ী, কী পরিস্থিতি ইম্পার?
তৎপর পুলিশ
পুলিশ অভিযোগ পেয়েই ঘটনার তদন্তে নামে এবং দুই ব্যক্তিকে গ্রেফতার করেন। ধৃতদের নাম শ্যামল গোস্বামী ও সুরজ সাউ। তাদের আজ ব্যারাকপুর আদালতে তোলা হবে। এই ঘটনার খবর পেয়ে এদিন ওই মহিলা ব্যবসায়ীর সাথে দেখা করেন স্থানীয় বিধায়ক অরিজিত বক্সী। তিনি গোটা ঘটনার নিন্দা করেন এবং মহিলার পাশে দাঁড়িয়ে সমস্ত অভিযোগ শোনেন। এরপরে তিনি জানান, মহিলাদের ওপর কোন নির্যাতন মেনে নেওয়া যাবে না। এটাই শেষ ঘটনা। শুধু তাই নয়, কোন ব্যবসায় জোর জুলুম করা যাবে না।


