Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শনিবার রাতে হ্যারির হ্যাটট্রিকেই জার্মান কাপ ফাইনালে চ্যাম্পিয়ন হলো বায়ার্ন মিউনিখ (Harry Kane)।
বিশ্বকাপের আগে দুরন্ত ফর্মে হ্যারি (Harry Kane)
ফুটবল বিশ্বকাপের দামামা বেজে গেছে। দল ঘোষণার সঙ্গে সঙ্গে বাড়ছে সেই দলের প্লেয়ারদের নিয়ে আলোচনা। কোনও দলে যেমন আশা বাড়ছে কোনও প্লেয়ারকে নিয়ে তেমন কয়েকজনকে তৈরি হয়েছে অনিশ্চিয়তার মেঘ। এক দিকে ক্রোরেশিয়ার বিশ্বকাপের দলে ফিরেছেন লুকা মদরিচ। আবার ব্রাজিলের দলে নেইমার সুযোগ পেলেও আবার চোটের কবলে তিনি (Harry Kane)।
বিশ্বকাপের কথা মাথায় রেখে দল ঘোষণা করেছে ইংল্যান্ড। সেই দলের অন্যতম ভরসার নাম হ্যারি কেন। বরাবর দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। এবার বিশ্বকাপের আগে দুরন্ত ফর্মে রয়েছেন ইংল্যান্ডের এই তারকা স্ট্রাইকার। ৩২ বছর বয়সী এই তারকার গোল করায় বয়স যে কোনও বাধা নয় সেটাও তিনি বারবার প্রমাণ করেছেন। মেসি-রোনাল্ডোর কথা এলে ইংল্যান্ডের এই অভিজ্ঞ স্ট্রাইকারের কথা আসতে বাধ্য।

শনিবার রাতে তাঁর হ্যাটট্রিকে জার্মান কাপ ফাইনালে স্টুটগার্টকে ৩–০ হারিয়ে চ্যাম্পিয়ন হলো বায়ার্ন মিউনিখ। সেই ম্যাচের নায়ক হ্যারি কেন আর তাঁর এই দুরন্ত ফর্মের কারণে ইংল্যান্ড দলের সমর্থকদের মধ্যে বাড়ছে উন্মাদনা (Harry Kane)।
চলতি মরশুমে বুন্দেশলিগার পরে বায়ার্নের ঘরে এল দ্বিতীয় ট্রফি। বায়ার্ন গত ৬ বছর ধরে এই জার্মান কাপ জয়ের স্বাদ পায়নি। এবার হ্যারি তবে পটার নয় কেন, তাঁর জাদুতে এল এই জয়। গতবারের চ্যাম্পিয়নকে হারিয়ে এই জয় কেনদের। চলতি মরশুমে ৫১টি ম্যাচ খেলেছেন হ্যারি। সেখানে তিনি গোল করেছেন ৬১টি। ২০১০ সালে কেরিয়ার শুরু করা এই তারকা এই মরশুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়লেন।
তবে এই ইংরেজ তারকা স্ট্রাইকারকে নিতে মরিয়া বার্সেলোনা। এই খবরের পর বায়ার্নের প্রেসিডেন্ট উলি হোয়েনেস বলেছেন, ‘হ্যারিকে কেনার মতো অর্থ বার্সার নেই। আমরা বায়ার্ন ফুটবলার কেনে। বেচে না। ২০২৩ সালে আমরা টটেনহ্যাম থেকে নিয়েছিলাম। আমার মতে, এটাই আমাদের সাম্প্রতিক দলবদলে সেরা রিক্রুট (Harry Kane)।’


