Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা: অনুষ্কা জোয়ারদার: সরকার বদলের পর থেকে ইমপা (EIMPA New President) টলিউডের এক অন্যতম চর্চার কেন্দ্রে রয়েছে। বিতর্ক যেন পিছু ছাড়ছেই না। জানা গেছে, শতদীপ সাহা সহ একাংশদের দাবি হল পিয়া সেনগুপ্তর পদত্যাগ। অভিযোগ উঠেছে, তিনি নাকি ইমপার চেয়ারে বসে একাধিক দুর্নীতির সঙ্গে জড়িত। তাঁদের অভিযোগ পিয়া সেনগুপ্ত নাকি নির্বাচিত নন! তিনি সিলেক্টেড।
নতুন ভোটেও একই অভিযোগ! (EIMPA New President)
অন্যদিকে ২২ মে মিটিংয়ে বিরোধী দলের মধ্যে একটি (EIMPA New President) ভোট হয় যেখানে তাঁরা নিজেদের মধ্যে একটি ধ্বনি ভোট করে। যেখানে জানা গেছে ইমপার নতুন সভাপতি নাকি রতন সাহা। তাহলে অনেকে প্রশ্ন তুলছে সেই মিটিংয়ে তো অধিকাংশ বিরোধী দলের সদস্য ছিল। তাহলে তো আবারও ইম্পার নতুন সভাপতি সিলেক্টেড হলো ইলেটেড নয়।

অস্থায়ী সভাপতি কে? (EIMPA New President)
পিয়া সেনগুপ্তকে পদত্যাগ করতে জোর করা থেকে রতন সাহার প্রেসিডেন্ট হয়ে ওঠা। পিয়া সেনগুপ্তর উপরে দুর্নীতির অভিযোগ! প্রযোজক বাঁচলে ইন্ডাস্ট্রি বাঁচবে! রতন সাহাকে ফুলের মালা, স্বরস্বতীর মূর্তি দিয়ে ইম্পাতে স্বাগত জানানো হলো। আপাতত বিরোধী দলের ভোট অনুযায়ী রতন সাহা অস্থায়ী সভাপতি।

আরও পড়ুন: Gold Recovery: শান্তনু-ঘনিষ্ঠের বাড়ি থেকে বাজেয়াপ্ত ৪ কোটির সোনা!
একই গিল্ডে দুই সভাপতি! (একজন স্থায়ী, আরেকজন অস্থায়ী)
সূত্রের খবর, যতদিন না নির্বাচন বা হচ্ছে তিনি অস্থায়ী থেকেই কাজ করবেন। সুরক্ষা থেকে সবকিছু ফেডারেশনের সঙ্গে আগামী দিনে ফেডারেশনের সঙ্গে মিটিংয়ে বসবেন রতন সাহা। অন্যদিকে বর্তমান সভাপতি পিয়া সেনগুপ্ত এখনও পদত্যাগ করেনি। সেক্ষেত্রে এইমুহূর্তে কি তবে তাহলে দুজনে একসঙ্গে কাজ করবেন? যেকোনো সমস্যায় কার সঙ্গে যোগাযোগ করবেন মেম্বাররা পিয়া সেনগুপ্ত নাকি রতন সাহা? এই প্রশ্ন থেকেই যাচ্ছে!



