Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবার পিয়া সেনগুপ্ত একটি সাংবাদিক (EIMPA) বৈঠক ডাকেন। যেখানে তাঁর সঙ্গে ইম্পাতে একাধিক অত্যাচার এবং কুরুচিকর মন্তব্য নিয়ে অকপট হন তিনি। ২০২৫ এর সেপ্টেম্বর থেকে ২০২৭ সেপ্টেম্বর পর্যন্ত পিয়া সেনগুপ্ত বৈধ সভাপতি, এমনটাই জানিয়েছেন তিনি।
অকপট পিয়া (EIMPA)
তিনি বলেছেন, “২২ মে মিটিংয়ে যা ঘটে তা (EIMPA) লজ্জার। আমরা নাকি বেআইনি কাজ করছি। কিন্তু সেটা একেবারেই নয়। ৪ মে থেকে ইম্পাতে জয় শ্রীরাম বলে শুদ্ধিকরণ শুরু হয়। ১৮-১৯ পর থেকে যতবার লড়েছে ততবার হেরেছে। কোনদিন বিরোধী দল নমিনেশন দেয়নি। ধ্বনি ভোট কারা করবেন? নন মেম্বাররা ধ্বনি ভোট করে? বাইরের থেকে লোক নিয়ে এসে ধ্বনি ভোট হয়েছে। যেটা অবৈধ। সেক্রেটারি আশীষ বন্দ্যোপাধ্যায়কে অত্যাচার করেছে। জোর করে সই করানোর চেষ্টা হয়েছে।

আরও পড়ুন: Panta Bhat: পান্তা ভাতের বেস্ট জুটি কে বা কারা?
আইনজীবী চাঙ্কি আগরওয়াল বলেছেন,”২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৭ সাল পর্যন্ত পিয়া সেনগুপ্ত টেনিয়ার। আমরা পদত্যাগ করছি না। কিন্তু আমাদের স্টাফ অত্যাচারিত এবং খুব ভীত। আমরা যা করব পুরোটাই আইনি পদক্ষেপ নেব। কোনও বাইরের থেকে লোক নিয়ে এসে কিছু করব না। যে ভাবে আমাদের ধাক্কা দেওয়া হয়েছে, যেই ব্যবহার আমরা পেয়েছি, পুলিশের সামনে টেবিল চাপরাচ্ছে। আমরা ইম্পাতে সুস্থ ভাবে কোনো মিটিং করতে পারতাম না। তাই আমরা বাধ্য হয়েছি প্রেস ক্লাবে মিটিং করতে।”


