Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: এই ভ্যাপসা গরমে কিছুই খেতে ভালো লাগছে (Panta Bhat) না। মনে হচ্ছে শুধু জল খেয়েই থাকি। কিন্তু মন মানলেও পেট তো মানে না। বাঙালির পেটে চাই ভাত। তাহলে সেক্ষেত্রে উপায় শুধু পান্তা-ভাত। কিন্তু শুধু শুধু ভাত তো আর খাওয়া যায়না। সঙ্গে চাই জম্পেশ কিছু। তালিকার প্রথমে থাকবে কারা?
পেঁয়াজ (Panta Bhat)
পান্তাভাতের সঙ্গে পেঁয়াজ না (Panta Bhat) থাকলে মনে হয়, নামের পাশে যেন পদবী নেই। কিন্তু শুধু মুখের স্বাদ নয়। পেঁয়াজের আছে নানান গুণ। পেঁয়াজ শরীরকে ঠাণ্ডা রাখে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

সর্ষের তেল ও কাঁচালঙ্কা
খাঁটি সর্ষের তেলের ঝাঁঝ ও কাঁচালঙ্কার স্বাদ ছাড়া পান্তাভাত যেন বাঙালি খাবেই না। এই দুটো জিনিস থাকতে হবেই।

ভাজাভুজি
মুগ ডালের বড়া হোক বা আলু ভাজা, পান্তা ভাতের সঙ্গে জাস্ট জমে যায়। ডিমের গোটা ওমলেট হলে তো কথাই নেই। যেকোনও ধরণের মাছ ভাজা হলেও বিষয় জমে ক্ষীর।
আরও পড়ুন: Dilip Ghosh: ইট গেলে পাটকেল খেতে হয়: রাজ্যের জ্বলন্ত সব ইস্যু নিয়ে সাফ কথা দিলীপের

আলু মাখা
পেঁয়াজ ভাজা, শুকনো লঙ্কা দিয়ে ভাজা সর্ষের তেলের আলু মাখা, দারুণ কম্বো একেবারে। এর সঙ্গে ভাজা বড়িও যোগ করতে পারেন।



