Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি প্রকাশি এক রিপোর্ট অনুযায়ী, আগামী তিন থেকে চার বছরে ইন্ডিয়ান রেলওয়ে প্রায় ১ লক্ষ মালবাহী ওয়াগন কেনার পরিকল্পনা করছে (Indian Railways)।
ব্যাপক বৃদ্ধি তিন সংস্থার স্টকে (Indian Railways)
যখন কোনও বিষয় নিয়ে জল্পনা চলে বা লগ্নির খবর সামনে আসে তখন থেকেই সেই বিষয় সম্পর্কে মানুষের মধ্যে চাহিদা বাড়তে থাকে এবং লগ্নির খবরে সেটা বাড়ে লগ্নিকারীদের মধ্যে। ইন্ডিয়ান রেলওয়ের প্রায় ৪০ হাজার কোটি টাকার বড় টেন্ডারের সম্ভাবনায় সোমবার থেকেই রেলের নানান কাজকর্মের সঙ্গে যুক্ত থাকা সংস্থার শেয়ার দরে ইতিবাচক প্রভাব দেখা গেছে (Indian Railways)।
রেলের কাজকর্মের সঙ্গে যুক্ত সেই সব সংস্থার শেয়ার দরের বৃদ্ধিও সাড়া ফেলে দিয়েছে। সোমবার ট্রেডিং সেশনে বড় অঙ্কের বৃদ্ধি হয়েছে টিটাগড় রেল সিস্টেমস, জুপিটার ওয়াগনস এবং টেক্সম্যাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের শেয়ার দরে। এর পাশাপাশি এই দিন দুই বেঞ্চমার্ক ইনডেক্সও বৃদ্ধি পেয়েছে বিপুল গতিতে।

সোমবার ট্রেডিং সেশনে টিটাগড় রেল সিস্টেমসের শেয়ার দর ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮২৭.৫০ টাকা। অন্যদিকে জুপিটার ওয়াগনসের শেয়ার দর ১০ শতাংশ বেড়ে ৩০৪ টাকায় দাঁড়িয়েছিল এবং টেক্সম্যাকো রেলের শেয়ারও ৬ শতাংশের বেশি বেড়ে পৌঁছে যায় ১১৫ টাকায় (Indian Railways)।
আরও পড়ুন: BJP Workers Death: বিজেপি করাই অপরাধ! কুরমাসায় খুন ১
সম্প্রতি একটি রিপোর্টে প্রকাশিত খবর অনুযায়ী তিন থেকে চার বছরে প্রায় ১ লক্ষ মালবাহী ওয়াগন ককেনার পরিকল্পনা রয়েছে ইন্ডিয়ান রেলের। সেখানে উল্লেখিত এই টেন্ডারের সম্ভাব্য মূল্য ৪০ হাজার কোটি টাকা। এক সংস্থার রিপোর্ট অনুযায় এই টেন্ডার ২০২২ সালের আগের ওয়াগন ক্রয় মূল্যের থেকেও বেশি হতে অরে। রিপোর্ট অনুযায়ী প্রতি বছর ৩৫ হাজার থেকে ৪০ হাজার ওয়াগন কিনতে পারে রেল। আর এই খবরের পরেই এই বৃদ্ধি দেখা গেছে বলেই জানাচ্ছেন বিশ্লেষকরা।
টেক্সম্যাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সুদীপ্ত মুখোপাধ্যায় জানান, ‘আগের টেন্ডারের অর্ডারগুলি এখন সম্পূর্ণ হওয়ার পথে। নতুন দীর্ঘমেয়াদি অর্ডার এলে দেশীয় ওয়াগন শিল্প পূর্ণ ক্ষমতায় উৎপাদন চালাতে পারবে এবং উৎপাদন চক্রও সক্রিয় থাকবে (Indian Railways)।’


