Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সকালের দিকে সমস্ত সেক্টরাল ইনডেক্স পজ়িটিভে থাকলেও বাজার বন্ধ হওয়া পর্যন্ত সেই ছবি পাল্টে গেল কিছুটা (Stock Market)।
সকালের গতি শ্লথ হল শেষবেলায় (Stock Market)
বুধবার সপ্তাহের তৃতীয় ট্রেডিং সেশনে দুই বেঞ্চমার্ক ইনডেক্স যে গতিতে উত্থানের পথে ছিল সেই গতি কিছুটা শ্লথ হল শেষবেলায়। সকালে মার্কেট খোলার সময় সেনসেক্স এবং নিফটি৫০ যে পরিমাণে বৃদ্ধি হচ্ছিল সেই গতি পরের দিকে হ্রাস পায়। শেষবেলায় প্রফিট বুকিংয়ের প্রবণতা দেখা যাওয়ায় বৃদ্ধির অঙ্ক কমে বলেই মত বিশেষজ্ঞদের একাংশের (Stock Market)।
বুধবার যখন বাজার বন্ধ হয় সেই সময়ে নিফটি৫০ ২৪ হাজার ১৭৭ পয়েন্টে বেড়েছে যা শেষ ক্লোজিংয়ের তুলনায় ১৮২ পয়েন্ট বা ০.৭৬ শতাংশ বেশি। অন্যদিকে সেনসেক্স ছিল ৭৭ হাজার ৪৯৬ পয়েন্টে যা শেষ ক্লোজিংয়ের তুলনায় ৬০৯ পয়েন্ট বা ০.৭৯ শতাংশ বেশি।

সকালের দিকে যখন দুই বেঞ্চমার্ক ইনডেক্স নিজেদের উড়ান ধরেছে সেই সময় সকল সেক্টরাল ইনডেক্সও ছিল পজিটিভে। কিন্তু পরে একাধিক স্টক শেষ করে লাল হয়ে। যার মধ্যে রয়েছে পিএসইউ ব্যাঙ্ক, মিডিয়া, ফিনানশিয়াল সার্ভিস, এনার্জি-র মতো সেক্টরাল ইনডেক্স। স্মল ক্যাপ পজিটিভ থাকলেও লাল হয়েছে মিড ক্যাপ ইনডেক্স। যদিও এর মধ্যে বেশ কিছু স্টকের গ্রাফ সবুজ রয়েছে। যার মধ্যে রয়েছে ফএমসিজি, রিয়েলটি, অটো, ডিফেন্স, ইনফ্রাস্ট্রাকচার, আইটি, অয়েল অ্যান্ড গ্যাসের মতো সেক্টরাল ইনডেক্স।
আরও পড়ুন: SRH beat MI: হেড-ক্লাসেনের ক্লাসে ডাহা ফেল মুম্বইয়ের বোলিং
পশ্চিম এশিয়ার যুদ্ধের ভয়ের পরিবেশ কাটার কারণে মার্কেটে পজিটিভ সেন্টিমেন্ট দেখা গিয়েছে। ইন্ডিয়া ভিক্সের পতন বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। লগ্নিকারীদের আস্থা বাড়িয়েছে বিভিন্ন কর্পোরেট সংস্থার স্ট্রং ফিনানশিয়াল রিপোর্ট। যার কারণে লগ্নিকারীদের মধ্যে বায়িং ইন্টারেস্ট বজায় ছিল বিনিয়োগারীদের মধ্যে আর এই কারণে বাজার খোলার সঙ্গে সঙ্গেই লাফিয়ে বাড়ে দুই বেঞ্চমার্ক ইনডেক্স। তবে শেষ লগ্নে কিছুটা ধাক্কা খায় এই উত্থান (Stock Market)।


