Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় ফেরার বিডিও প্রশান্ত বর্মনের ভাইরাল ভিডিও যেখানে দেখা যায় পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করছে (Prashant Barman)। মধ্যপ অবস্থায় আছে কিনা টেস্ট করাতে গেলে ধাক্কা দিচ্ছে পুলিশকে। ফোন বের করে হুমকি দিচ্ছে। তারপরে পুলিশ গাড়িতে তুলছে।

আটক বিডিও প্রশান্ত বর্মন (Prashant Barman)
নিউটাউন সারচি মোড়ে থেকে আটক বিডিও প্রশান্ত বর্মন। মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে এক পথচারিকে ধাক্কা মারার অভিযোগ। স্থানীয়রা গাড়ি আটকে দেয়। এর পরেই দেখা যায় গাড়ি চালাচ্ছে স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় ফেরার বিডিও প্রশান্ত বর্মন। এর পর ইকোপার্ক থানার পুলিশ গিয়ে তাকে আটক করে নিয়ে যায়।
অপহরণ করে খুন (Prashant Barman)
২০২৫ এ গত বছরের ২৯ অক্টোবর নিউটাউন থানার যাত্রাগাছির খালপাড় থেকে উদ্ধার হয় স্বপন কামিল্যার দেহ। অভিযোগ ছিল , তাঁকে অপহরণ করে খুন করা হয়েছিল। কিন্তু কে করে এই খুন। সেই নিয়ে চারিদিকে চাঞ্চল্য ছড়ায়, স্বপন কামিল্যার দেহ উদ্ধারের পর থেকেই মৃতের পরিবার দাবি প্রশান্ত বর্মণকে প্রধান অভিযুক্ত বলে অভিযোগ তোলে।

আরও পড়ুন: Professor Arrest: প্রশ্ন ফাঁসের টোপ, ছাত্রীকে ‘ডার্লিং’ সম্বোধন! পুলিশের জালে অধ্যাপক
গ্রেফতার প্রসঙ্গ অগ্নিমিত্রা পালের বক্তব্য
আজকে প্রশান্ত বর্মনের মতো মানুষ এতদিন আগের সরকার খুঁজে পেল না। আমাদের সরকার পনেরো দিন আজই প্রশান্ত বর্মনকে খুঁজে পাওয়া গেল। এর মানে বোঝা যাচ্ছে যে, আগের সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে কিভাবে দুর্নীতিগ্রস্ত এবং দুর্নীতিদের আশ্রয় দিয়েছেন। এই প্রশান্ত বর্মন হোক যিনি প্রথম নম্বর পেয়েছিলেন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী সেটা অভিযোগ করেছিলেন যে কি চক্রান্ত করে উনি চাকরিটা পেয়েছেন। সে বিষয়টা তদন্ত হবেই। কিন্তু এই ধরনের দুর্নীতি এবং শেখ সাজা জাহাঙ্গীর এই ধরনের মানুষদের মাথার উপর আশীর্বাদের হাত রেখে পনেরোটা বছর মমতা সরকার এবং টিএমসি সরকার বাংলার মানুষের প্রতারণা করেছে।



