Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: জয়ন্ত দাস, বীরভূম: বীরভূমের সাঁইথিয়া থানার (BJP Workers Death) অন্তর্গত লাভপুর বিধানসভার কুরামসা গ্রামে এক বিজেপি কর্মীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত বিজেপি কর্মীর নাম শেখ কাজল। পরিবারের অভিযোগ, গতরাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে আঘাত করে তাঁকে খুন করেছে।
রাতেই হামলা (BJP Workers Death)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুরামসা (BJP Workers Death) বাসস্ট্যান্ডের কাছে শেখ কাজলের একটি মোটরসাইকেল গ্যারেজ ছিল। প্রতিদিনের মতো গতরাতেও গ্যারেজ বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময়ই তাঁর উপর হামলা চালানো হয় বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
বিজেপি সমর্থনই কাল!
পরিবারের দাবি, ২০২১ সাল থেকেই শেখ কাজল ও তাঁর পরিবারের সদস্যরা বিজেপির সক্রিয় সমর্থক ছিলেন। অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর তৃণমূল জয়ের সময় তাঁদের গ্রামছাড়া হয়ে থাকতে হয়েছিল। পরিবারের আরও দাবি, ২০২৬ সালে বিজেপির জয়ের পর এলাকায় বিজয় মিছিল বের হয়েছিল, আর তারপর থেকেই এলাকায় উত্তেজনা বাড়তে শুরু করে। সেই ঘটনারই জেরে এই খুন বলে অভিযোগ তুলেছেন মৃতের পরিবারের সদস্যরা।
আরও পড়ুন: Don Ranveer: ডন ৩ ছাড়ার জের: রণবীর সিংয়ের বিরুদ্ধে কড়া সিনে কর্মীদের ফেডারেশন
ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে সাঁইথিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় জড়িত সন্দেহে গ্রাম থেকেই তিনজনকে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে


