Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: গরমের ছুটি মানেই এদিক ওদিক (Summer Vacation Needs) ঘুরতে বেরোনো। কারোর পছন্দ পাহাড়, কেউ বা যাবে সমুদ্রে। কিন্ত ব্যাগে এই কটি জিনিস না থাকলে ঘোরার আনন্দ মাটি। ঘুরে এসে স্মৃতির পাতা ভরে থাকবে আফসোসে। তাহলে উপায় কী?
সানস্ক্রিন (Summer Vacation Needs)
অনেকেই মনে করেন সানস্ক্রিন (Summer Vacation Needs) শুধুমাত্র মেক আপ প্রোডাক্ট। শুধু তা কিন্তু নয়। সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির হাত থেকে বাঁচায় এই প্রসাধনী। এছাড়া চামড়া যাতে রোদে পুড়ে ট্যান না হয় সেদিকেও লক্ষ্য রাখে। সমুদ্রে ঘোরাঘুরির ক্ষেত্রে শুধু ফেস নয় ওয়াটার প্রুফ বডি সানস্ক্রিন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
জিওলিন (Summer Vacation Needs)
জায়গা পরিবর্তন হলে জল ও পরিবর্তন হবে। আর পানীয় জলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করাই ভালো। একমাত্র প্যাকেজড মিনারেল ওয়াটার ছাড়া কোন ও জলই নিরাপদ নয়। একান্তই জল খেতে হলে ১ লিটার জলে ২-৩ ড্রপ জিওলিন মিশিয়ে খাওয়াই ভালো।
আরও পড়ুন: Nisith Pramanik: বর্ষার আগে উত্তরবঙ্গের প্রস্তুতি, প্রশাসনিক বৈঠকে মন্ত্রী নিশীথ প্রামানিক
মেনস্ট্রুয়াল কাপ
অনেক সময় জলে নামার আগে দেখা যায় পিরিয়ড্স দেখা দিয়েছে। সবসময় তারিখ মেনে সবকিছু করা সম্ভব নয়, আর অনেকের ক্ষেত্রে এই হিসেব রাখা পসিবল নয়। তাই এক্ষেত্রে যাতে জলে নামার আনন্দ বিলুপ্ত না হয়, তাই ব্যাগে থাকা উচিত মেনস্ট্রুয়াল কাপ। প্যাড পরলে জলে ভিজে ভারী হয়ে যাবার ভয় থাকে, এক্ষেত্রে তা নেই।


