Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: আফ্রিকার কয়েকটি দেশে দ্রুত ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাস নিয়ে সতর্ক হয়েছে ভারত। পরিস্থিতি মোকাবিলায় নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) জারি করেছে ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ (Ebola Vigil)।
কোন দেশ থেকে আসা যাত্রীদের উপর নজর? (Ebola Vigil)
উগান্ডা ও ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো (DRC) থেকে আসা বা ট্রানজিট করা যাত্রীদের জন্য বিশেষ স্ক্রিনিং বাধ্যতামূলক করা হয়েছে। দক্ষিণ সুদানকেও চিহ্নিত করা হয়েছে।
WHO-র কড়া সতর্কতা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সম্প্রতি উগান্ডা ও ডিআরসি-র ইবোলা পরিস্থিতিকে “Public Health Emergency of International Concern” ঘোষণা করেছে। WHO প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসুস জানিয়েছেন, সংক্রমণ চিহ্নিত করতে দেরি হওয়ায় পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে।
বাধ্যতামূলক সেলফ-ডিক্লেয়ারেশন ফর্ম
ডিজিসিএ-র ২২ মে-র নির্দেশিকা অনুযায়ী, আক্রান্ত অঞ্চল থেকে আসা সব যাত্রী ও বিমানকর্মীদের ভারতে পৌঁছে সেলফ-ডিক্লেয়ারেশন ফর্ম জমা দিতে হবে। এর মাধ্যমে সম্ভাব্য আক্রান্তদের দ্রুত শনাক্ত করার চেষ্টা করা হবে।
বিমানে স্বাস্থ্য সতর্কবার্তা
সব আন্তর্জাতিক উড়ানে স্বাস্থ্য সংক্রান্ত ঘোষণা বাধ্যতামূলক করা হয়েছে। যাত্রীদের ইবোলার উপসর্গ সম্পর্কে সচেতন করা হবে এবং অসুস্থ বোধ করলে দ্রুত রিপোর্ট করতে বলা হবে।
কোন উপসর্গ দেখলেই সতর্ক?
জ্বর, দুর্বলতা, পেশিতে ব্যথা, মাথাব্যথা, গলা ব্যথা, বমি, র্যাশ বা অস্বাভাবিক রক্তপাত দেখা দিলে দ্রুত চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতে আসার ২১ দিনের মধ্যে উপসর্গ দেখা দিলেও স্বাস্থ্য কর্তৃপক্ষকে জানাতে হবে।
বিমানকর্মীদের বিশেষ প্রশিক্ষণ (Ebola Vigil)
ইবোলা সন্দেহভাজন যাত্রী সামলাতে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে বিমানকর্মীদের। সংক্রমণ এড়াতে একজন নির্দিষ্ট কেবিন ক্রুকেই আক্রান্ত যাত্রীর দায়িত্ব নিতে বলা হয়েছে।
আরও পড়ুন: Heart Disease: হৃদরোগ রুখতে জিন থেরাপি! ‘খারাপ’ কোলেস্টেরল কমাতে আশার আলো
বিমানের বাধ্যতামূলক জীবাণুমুক্তকরণ (Ebola Vigil)
উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে আসা বিমানে ল্যান্ডিংয়ের পর বিশেষ জীবাণুমুক্ত করার প্রক্রিয়া চালানো হবে। ভারত সরকার জানিয়েছে, ইবোলার সম্ভাব্য সংক্রমণ ঠেকাতে সবরকম সতর্কতাই নেওয়া হচ্ছে।



