Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভ্যাপসা গরমে চুল যতবারই শ্যাম্পু করা হোক (Summer Hair Care) না কেন, ২ দিন পর পর স্ক্যাল্প হয়ে যাচ্ছে তৈলাক্ত ও নোংরা। কিন্ত আজকালকার ব্যস্ত সিডিউলে রোজ চুল পরিষ্কার করা সম্ভব নয়। তাহলে রোজকার জীবনেই এমন কিছু উপায় বেছে নিতে হবে, যাতে চুল কম নোংরা হয়।
অতিরিক্ত তেল না দেওয়া (Summer Hair Care)
কথাতে আছে জলে চুন তাজা, তেলে (Summer Hair Care) চুল তাজা। কিন্তু এই অতিরিক্ত গরমে যদি চুলে অতিরিক্ত তেল সারারাত মেখে রাখা হয়, তবে চুল হবে নোংরা। স্ক্যল্পে বিল্ড আপ হবে তাড়াতাড়ি। তবে উপায়? চুল ধোবার ৩০ মিনিট আগে হালকা অয়েল ম্যাসাজ করে চুল ধুয়ে ফেলুন।
দু’বার হেয়ার ওয়াশ শ্যাম্পু দিয়ে (Summer Hair Care)
স্নানের সময় চুল একবার শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলাই পর্যাপ্ত নয়। গরমকালে অতিরিক্ত তেল মাথায় থাকতে পারে, তাই অন্তত দু’বার চুল শ্যাম্পু করুন।
অতিরিক্ত হেয়ার সিরাম
হেয়ার সিরাম শুধু চুলে লাগানোই ভালো। স্ক্যল্পে হেয়ার সিরাম লাগালে তাড়াতাড়ি তেল সৃষ্টি হয়। স্ক্যাল্প ছাড়া চুলের বাকি অংশে সিরাম লাগানো উচিত।
আরও পড়ুন: Summer Vacation Needs: গরমের ছুটিতে ডেস্টিনেশন সমুদ্র সৈকত? সঙ্গে নিতেই হবে কী কী?
ভিজে চুল বেঁধে রাখা
কখনই ভিজে চুল বেঁধে রাখা উচিত নয়। এতে চুলের গোঁড়া ক্ষতিগ্রস্ত হয়, চুল পরার প্রবণতা বাড়তে থাকে।


